ঝাড়ু হাতে মাঠে নেমেছেন বরিশাল জেলা প্রশাসক Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ঝাড়ু হাতে মাঠে নেমেছেন বরিশাল জেলা প্রশাসক

ঝাড়ু হাতে মাঠে নেমেছেন বরিশাল জেলা প্রশাসক




নিজস্ব প্রতিবেদক॥   “নিজ নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ্য থাকি, মশক নিধনে কাজ করি” শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার সকাল ১০টায় ঝাড়ু হাতে নিয়ে মশক নিধনে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের মাঠে নেমেছেন বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

বরিশাল জিলা স্কুলের আয়োজনে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান প্রথমদিনে জিলা স্কুল ভবনের আশেপাশে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেন।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক প্রশান্ত কুমার দাস, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সুব্রত বিশ্বাস দাস, জিলা স্কুলের প্রধানশিক্ষক বিশ্বনাথ সাহাসহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক দেশের চলমান ডেঙ্গু রোগ থেকে বাঁচতে মশা নিধন ও মশার বংশ বিস্তাররোধে বাড়ির চারিপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য সকলের প্রতি আহবান করেন। এর আগে বুধবার জেলা প্রশাসক তার নিজ কার্যালয়ের আশেপাশে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD