ঝালকাঠিতে এসে বঙ্গবন্ধু বধ্যভূমিতে কেঁদেছিলেন Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ঝালকাঠিতে এসে বঙ্গবন্ধু বধ্যভূমিতে কেঁদেছিলেন

ঝালকাঠিতে এসে বঙ্গবন্ধু বধ্যভূমিতে কেঁদেছিলেন




ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠিতে এসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বধ্যভূমি দেখে কেঁদেছিলেন, জন্মশতবার্ষিকীতে আজ সেখানেই তাকে স্মরণ করা হয়েছে। সকাল ১০টায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত শহরের পৌর খেয়াঘাট এলাকায় স্থাপতি বধ্যভূমিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয়।

এ সময় এক মিনিট দাঁড়িয়ে থেকে বঙ্গবন্ধুর স্মরণে নিরবতা পালন করে সর্বস্তরের মানুষ। পরে তাঁর নানা স্মৃতি নিয়ে আলোচনা করেন জেলা প্রশাসক মো. জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধারা। বক্তারা জানান, ১৯৭২ সালের সেপ্টেম্বর মাসে স্টীমারযোগে সুন্দরবন যাওয়ার সময় যাত্রাবিরতিতে ঝালকাঠি পৌরসভা খেয়াঘাট এলাকার বধ্যভূমিতে নামেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

সেখানে মুক্তিযুদ্ধের সময় পাকবাহিনীর হাতে নিহত মানুষের কঙ্কাল দেখে কান্নায় ভেঙে পড়েন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত সেই স্থানটিকে স্মরণীয় করে রেখেছেন জেলাবাসী।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD