জেলায় শ্রেষ্ঠ ওসি ছরোয়ার ও এসআই আসাদুজ্জামান খান Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




জেলায় শ্রেষ্ঠ ওসি ছরোয়ার ও এসআই আসাদুজ্জামান খান

জেলায় শ্রেষ্ঠ ওসি ছরোয়ার ও এসআই আসাদুজ্জামান খান




গৌরনদী প্রতিনিধি॥  বরিশাল জেলায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হলেন গৌরনদী মডেল থানার ওসি গোলাম ছরোয়ার ও সহকারী পরিদর্শক (এসআই) মোঃ আসাদুজ্জামান খান। মাদক উদ্ধার, সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতারসহ গৌরনদী থানার আইন-শৃংখলা স্বাভাবিক রাখায় বিশেষ ভূমিকার জন্য ফেব্রুয়ারি মাসের জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় ওসি গোলাম ছরোয়ারকে ওই পুরস্কার দেয়া হয়।

এ ছাড়া ওয়ারেন্টভূক্ত আসামি গ্রেফতারে বিশেষ ভূমিকা রাখায় জেলার শ্রেষ্ঠ এসআই মোঃ আসাদুজ্জামান খান। জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম (বিপিএম-বার) তার কার্যালয়ে ওই ২ পুলিশ কর্মকর্তার হাতে ক্রেস্ট, সম্মাননা সনদ ও নগদ অর্থ তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আঃ রব হাওলাদার, জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ নাঈমুল হক, বাকেরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার সাঈদসহ জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ ও ইন্সেপক্টর (তদন্ত) বৃন্দরা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD