কলাপাড়ায় চলতি বছরের জুলাই মাসে শুরু হচ্ছে পায়রার অপরেশনাল কার্যক্রম Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কলাপাড়ায় চলতি বছরের জুলাই মাসে শুরু হচ্ছে পায়রার অপরেশনাল কার্যক্রম

কলাপাড়ায় চলতি বছরের জুলাই মাসে শুরু হচ্ছে পায়রার অপরেশনাল কার্যক্রম




তানজিল জামান জয়,কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি ॥ পটুয়াখালীর কলাপাড়ায় চলতি বছরের জুলাই মাসে ২৬৪০ মেঘাওয়াট পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের টার্মিনাল ব্যবহারের মাধ্যমে শুরু হচ্ছে দেশের তৃতীয সমুদ্র বন্দর পায়রার অপরেশনাল কার্যক্রম। বর্তমানে চলছে বন্দরের মধ্য মেয়াদী উন্নয়ন কার্যক্রম।

কার্যক্রমের অংশ হিসাবে তিন হাজার নয়’শ বিরাশি কোটি টাকা ব্যয়ে পায়রা বন্দরের সংযোগ সড়ক, আন্ধারমানিক নদীর উপড় সেতু, সাড়ে ছয় মিটার দীর্ঘ জেটিসহ একটি টার্মিনাল এবং পিপিপি অর্থায়নে ক্যাপিটাল এন্ড মেইনটিন্যান্স ড্রেজিং ও ড্রাই বাল্ক/কোল্ড টার্মিনাল এবং ভারতীয় ঋন সহায়তায় মাল্টিপারপাস টার্মিনাল প্রকল্প ২০২১ সালে মধ্যে সমাপ্ত হলে পায়রা বন্দরের পুর্নাঙ্গ কার্যক্রম শুরু হবে। শনিবার বেলা এগারটায় পায়রা বন্দরে এক প্রেসব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান বন্দর চেয়ারম্যান কমোডর জাহাঙ্গীর আলম।

বন্দর চেয়ারম্যান আরো জানান, বন্দরের মুল চ্যানেলের রাবনাবাদ পয়েন্টের গভীরতা সাড়ে দশ মিটারে উন্নীত করতে বেলজিয়াম ভিত্তিক আর্ন্তজাতিক ড্রেজিং কোম্পানী ’জান ডি নুল’ কাজ শুরু করছে। প্রায় ৮হাজার ২শ’ ৯৮ কোটি ব্যয়ের এ প্রকল্পটিও ২০২১ সালে সমাপ্ত হবে।

এছাড়াও ভারতের লাইন আব ক্রেডিট-৩ এর আওতায় ৫হাজার ১৫০কোটি টাকা ব্যয়ে অভ্যন্তরীন সংযোগ সড়কসহ ১২শ’ মিটার একটি মালটিপারপাস টার্মিনাল তৈরি হচ্ছে। পিপিপি’র আওতায় ২ হাজার ১২৫কোটি টাকা ব্যয় ড্রাই বাল্ক/কোল্ড টার্মিনালসহ অনুরূপ আরো ২টি টার্মিনাল তৈরি হচ্ছে।
এসময় বন্দরের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD