জাতির পিতার স্বপ্নের পুলিশ দেখতে চাই: বিএমপি কমিশনার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




জাতির পিতার স্বপ্নের পুলিশ দেখতে চাই: বিএমপি কমিশনার

জাতির পিতার স্বপ্নের পুলিশ দেখতে চাই: বিএমপি কমিশনার

জাতির পিতার স্বপ্নের পুলিশ দেখতে চাই: বিএমপি কমিশনার




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বলেছেন, দুর্নীতিগ্রস্থ পুলিশ আমরা চাই না। আমরা মুক্তিযুদ্ধের আকাঙ্খার জনবান্ধব, জাতির পিতার স্বপ্নের পুলিশ দেখতে চাই। জাতির পিতা বলেছিলেন পুলিশ হচ্ছে জনগণের। সেই জনগণের পুলিশ হতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে এক একটি থানাকে ক্ষুদ্র ক্ষুদ্র এলাকায় ভাগ করে সেবা পৌঁছে দিতে চাই।

 

 

বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) কোতয়ালী মডেল থানা এলাকার ৩৫ নং বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। মেট্রোপুলিশের শীর্ষ এই কর্মকর্তা বলেন, আপনারা জানেন, নিরাপত্তা চাহিদা পূরণ না হলে; সমাজে শান্তি-শৃঙ্খলা না থাকলে, মৌলিক চাহিদা অপূর্ণ থেকে যায়। জনগণের সেবাদানে থানা যেমন আশ্রয়স্থল, তেমনি প্রতিটি বিট পুলিশিং কার্যালয় আরেকটি সেবাস্থল। জনগণ এই কার্যক্রমে সহায়তা করলে অপরাধ কমবে। তিনি পুলিশের সেবার জন্য জনসাধারণকে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার অনুরোধ জানান। মেট্রোপলিটন এলাকার চার থানাকে ১৯৭টি বিটে ভাগ করা হয়েছে। বিটগুলোর দায়িত্ব থাকবেন একএকজন পরিদর্শক। তারা জনগণের সাথে মিলে অপরাধ দমনে কাজ করবেন। এতে পুলিশের কাজ সহজ হবে, জবাবদিহিতা বাড়বে এবং সমাজে অপরাধ সংগঠিত হওয়ার আগেই প্রতিরোধ করা সম্ভব হবে।

 

 

মূলত অপরাধ কমিয়ে আনতে বিট পুলিশিং একটি বড় উদ্যোগ বলে মনে করেন শাহাবুদ্দিন খান। কার্যালয় উদ্বোধনকালে অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, শিক্ষাবিদ প্রফেসর মো. হানিফ, উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মো. মোক্তার হোসেন, কাউন্সিলর জিয়াউর রহমান এবং স্থানীয়রা উপস্থিত ছিলেন। এরআগে বন্দর থানা এলাকায় কার্যালয় উদ্বোধনের মাধ্যমে ওই থানায় কাজ শুরু করেছে বিট পুলিশিং।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD