জমি নিয়ে বিরোধের জেরে চাবি দিয়ে খুঁচিয়ে দুই চোখ নষ্ট করার পরও মিলছে না রেহাই Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




জমি নিয়ে বিরোধের জেরে চাবি দিয়ে খুঁচিয়ে দুই চোখ নষ্ট করার পরও মিলছে না রেহাই

জমি নিয়ে বিরোধের জেরে চাবি দিয়ে খুঁচিয়ে দুই চোখ নষ্ট করার পরও মিলছে না রেহাই

জমি নিয়ে বিরোধের জেরে চাবি দিয়ে খুঁচিয়ে দুই চোখ নষ্ট করার পরও মিলছে না রেহাই




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে জমি নিয়ে বিরোধের জেরে মোটরসাইকেলের চাবি দিয়ে খুঁচিয়ে এক যুবকের দুই চোখ নষ্ট করে দিয়েছে প্রতিপক্ষ।

 

এ ঘটনায় মামলা করেও মিলছে না রেহাই। পরিবারকে দেয়া হচ্ছে নানা ধরনের হুমকি।দোষীদের গ্রেফতার দাবিতে সোমবার দুপুরে বরিশাল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী সোহাগ খান ও তার পরিবারের সদস্যরা। সংবাদ সম্মেলনে দোষীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করা হয়।

 

সোহাগ নগরীর মোহাম্মদপুর এলাকার সেকান্দার আলী খানের ছেলে।সংবাদ সম্মেলনে সোহাগ জানান, ৪ ডিসেম্বর নগরীর হাটখোলা কসাইখানা এলাকায় একটি হোটেলে সকালের নাশতা করছিলেন তিনি। এ সময় তার ওপর হামলা চালিয়ে চারজন মিলে চেপে ধরে।

 

এর মধ্যে একজন মোটরসাইকেলের চাবি দিয়ে খুঁচিয়ে দুই চোখ নষ্ট করে দেয়। স্বজনরা গুরুতর অবস্থায় প্রথমে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে নেন। সেখান থেকে তাকে রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে পাঠান চিকিৎসকরা।

 

আঘাতের কারণে সোহাগ দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে।এ ঘটনায় চারনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন সোহাগের ভাই মাসুম খান। এর মধ্যে দুজনকে পুলিশ গ্রেফতার করলেও তারা জামিনে মুক্তি পেয়ে হুমকি দিচ্ছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।

 

নগরীর হাটখোলা হকার্স মার্কেট এলাকায় সরকারিভাবে বরাদ্দ করা ৩ শতাংশ খাস জমি নিয়ে ওই এলাকার মোবারক সিকদার ও তার চার ছেলের সঙ্গে সোহাগ এবং তার পরিবারের বিরোধ চলছিল।

 

এরই জের ধরে সোহাগের ওপর হামলা করে চোখ নষ্ট কওে দেয়ার অভিযোগ করা হয়।এ ব্যাপারে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেন, এ ঘটনায় ৪ ডিসেম্বর থানায় মামলা হয়। দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD