জনসংখ্যা জনসম্পদে পরিনত করতে প্রাথমিক শিক্ষার বিকল্প নেই -- বিভাগীয় কমিশনার ইয়ামিন চৌধরী Latest Update News of Bangladesh

বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




জনসংখ্যা জনসম্পদে পরিনত করতে প্রাথমিক শিক্ষার বিকল্প নেই — বিভাগীয় কমিশনার ইয়ামিন চৌধরী

জনসংখ্যা জনসম্পদে পরিনত করতে প্রাথমিক শিক্ষার বিকল্প নেই — বিভাগীয় কমিশনার ইয়ামিন চৌধরী




বাবুগঞ্জ সংবাদদাতা॥  “জনসংখ্যা জনসম্পদে পরিনত করতে প্রাথমিক শিক্ষার উপর গুরুত্ব দিতে হবে। শিক্ষার মূল ভিত্তি হচ্ছে প্রাথমিক শিক্ষা । আজকাল ঘরে ঘরে শিক্ষিত বেকার দেখতে পাওয়া যায়। সনদ অর্জনের জন্য পড়া লেখা না করে প্রাথমিক স্তর থেকেই বাস্তবমূখি প্রশিক্ষনের মাধ্যমে শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে। জার্মানির দিকে তাকালে বুজতে পারবেন সেখানে কর্মমূখি শিক্ষার গুরুত্ব বেশি। প্রাথমিক শিক্ষার গুরুত্ব বুজতে পেরেই স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান প্রাথমিক শিক্ষাকে জাতীয় করন করেছিলেন”।

১৭ই আগষ্ট বরিশালের বাবুগঞ্জের উত্তর রহমতপুরে ফেরদৌসি বেগম শিশু কল্যান প্রাথমিক বিদ্যালয়-১১২ এর নতুন ভবন শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বন ও পরিবেশ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ও বরিশাল বিভাগীয় কমিশনার মুহাঃ ইয়ামিন চৌধুরী এসব কথা বলেন।

বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুজিত হাওলাদারের সভাপতিত্বে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মোঃ দেলওয়ার হোসেন তার বক্তব্যে বলেন, “প্রাথমিক শিক্ষা বিস্তারে সরকারের পদক্ষেপগুলো মনিটরিং এর মাধ্যমে সফল করতে হবে।

শিক্ষকদের পাঠদানে ও কর্মমূখি শিক্ষায় শিক্ষার্থীদের আগ্রহী করতে হবে”। উদ্বোধণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপ-পরিচালক এস এম ফারুক, উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল,

বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবদুল লতিফ মজুমদার, বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক সরদার খালেদ হোসেন সপ¦ন, যুগ্ন সাধারন সম্পাদক মোস্তফা কামাল চিশতি , উপজেলা সাংগঠনিক সম্পাদক অাক্তার উজ জামান মিলন মৃধা,উপজেলা শিক্ষা অফিসার আকবর কবির ,ইউপি সদস্য জাকির হোসেন,

যুবলীগ নেতা রফিকুল ইসলাম,সচিব কন্যা মারিয়াম ভাবনা,প্রধান শিক্ষক ঈবরাহিম খান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মনোয়ার হোসেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD