ছেলের জন্য গাড়ি কেনা হলো না পিতা আলম মৃধার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ছেলের জন্য গাড়ি কেনা হলো না পিতা আলম মৃধার

ছেলের জন্য গাড়ি কেনা হলো না পিতা আলম মৃধার




স্টাফ রিপোর্টার:ছেলে জন্য মাইক্রো গাড়ি কেনা হলো না পিতা মোঃ আলম মৃধার(৪৮)। আজ সোমবার সকালে বরগুনা-চান্দখালী-সুবিদখালী-কাঠালতলী-বাকেরগঞ্জ মহাসড়কের পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার গোলখালী নামক স্থানে এক সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়।

 

এ সময় তার ছেলে মোঃ বেল্লাল হোসেন (২২) গুরুত্বর আহত হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বরগুনা জেলা সদর থেকে মোটরসাইকেল যোগে সড়ক পথে মোঃ আলম মৃধা ছেলে বেল্লালকে সাথে নিয়ে ঢাকার উদ্যেশ্যে রওয়ানা হন।

 

সোমবার সকাল আটটার দিকে উপজেলার গোলখালী নামক স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা বরগুনাগামী একটি মাল বোঝাই পিকআপ (ঢাকা মেট্রো-ঠ ১৩-৩১৬৫) এর সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে পিতা মোঃ আলম মৃধার মৃত্যু হয় এবং ছেলে মোঃ বেল্লাল হোসেন (২২) গুরুত্বর আহত হয়েছে।

 

নিহত আলম মৃধা বরগুনা সদর উপজেলার মাইঠা ২৭ নং কড়ইতলা গ্রামের আঃ আজিজ মৃধার ছেলে। মির্জাগঞ্জ থানার ওসি(তদন্ত)মোঃ শাহ আলম জানান,দূর্ঘটনার স্থান থেকে পিকআপ গাড়িটি ও মটরসাইকেলটি আটক করে থানায় রাখা হয়েছে এবং পিকআপের ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD