ছয় বছরে বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ছয় বছরে বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি

ছয় বছরে বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি




নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ববিসাস) তাদের নবীন সহযোগী সদস্যদের বরণ, আলোচনা সভা এবং প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে। রবিবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মো. জাকির হোসেনের সভাপতিত্বে এবং দপ্তর, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. রবিউল ইসলামের সঞ্চালনায় আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন।

অনুষ্ঠানে ড. শুচিতা শরমিন বলেন, “সমাজ পরিবর্তনে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অ্যাকাডেমিক শিক্ষার পাশাপাশি সাংবাদিকতা শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে সহায়তা করবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানি, বিআরটিএ-এর বরিশাল বিভাগীয় পরিচালক মো. জিয়াউর রহমান এবং বরিশাল রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ইমরান হোসেন। তিনি বলেন, “নবীন সাংবাদিকরা ভবিষ্যতে পরিপূর্ণ সাংবাদিক হিসেবে নিজেদের উপস্থাপন করবে বলে আমি আশাবাদী।”

সংগঠনের সাধারণ সম্পাদক মো. ইমদাদুল ইসলাম স্বাগত বক্তব্য প্রদান করেন। এছাড়াও আয়োজনে সিনিয়র সাংবাদিক সুশান্ত ঘোষ, এম জসীম উদ্দীন, অপূর্ব অপু ও বিপ্লব রায় উপস্থিত ছিলেন।

ববিসাসের সভাপতি মো. জাকির হোসেন বলেন, “বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি হাঁটি হাঁটি পা পা করে ছয় বছরে পদার্পণ করেছে। আমাদের লক্ষ্য বস্তুনিষ্ঠ সাংবাদিকতার নীতিতে অটুট থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়কে দক্ষিণবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠে রূপান্তরিত করা।”

উল্লেখ্য, ২০১৯ সালের ৩ অক্টোবর “বস্তুনিষ্ঠ সংবাদ, তারুণ্যের মূল প্রবাদ” শ্লোগানকে সামনে রেখে বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি প্রতিষ্ঠিত হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD