গৌরনদীতে সার পাচার, ৫০ বস্তা সার জব্দ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




গৌরনদীতে সার পাচার, ৫০ বস্তা সার জব্দ

গৌরনদীতে সার পাচার, ৫০ বস্তা সার জব্দ

গৌরনদীতে সার পাচার, ৫০ বস্তা সার জব্দ




গৌরনদী প্রতিনিধি॥ সরকারের নিয়মনীতির তোয়াক্কা না করে এক উপজেলার জন্য বরাদ্দকৃত ভতুর্কির ইউরিয়া সার অন্য উপজেলায় পাচারকালে জব্দ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাতে জেলার গৌরনদী উপজেলার পশ্চিম বার্থী এলাকার সরদার বাড়ি জামে মসজিদের সামনে।

 

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার বাশাইল বাজারের সারের ডিলার আব্দুল জলিল হাওলাদার জব্দ করা সার নছিমনযোগে গৌরনদী উপজেলার টরকী বন্দরে পাচার করছিলেন। এসময় থানা পুলিশের উপস্থিতিতে ৫০ বস্তা (প্রতি বস্তায় ৫০ কেজি) ইউরিয়া সার জব্দ করেছেন অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম প্রিন্স।

 

প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পাচারকাজে জড়িত সার ডিলারের পুত্র ফজলুল হক হাওলাদার ও নছিমন চালক। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম প্রিন্স জানান, জব্দ করা সার উপজেলা কৃষি কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।

 

 

স্থানীয় জনতা জানায় দীর্ঘদিন যাবত সারের ডিলার আব্দুল জলিল হাওলাদার আগৈলঝাড়ার জন্য বরাদ্দকৃত সার গৌরনদীর টরকী বন্দর এ নিয়ে বিক্রি করে আসছিলেন। যে কারণে এই অঞ্চলের লোকজন ঠিকমত সার পাচ্ছিলেন না, তাই স্থানীয় জনতা উপজেলা প্রশাসনের বরাবর জোর দাবি জানান আব্দুল জলিল হাওলাদারের সারের ডিলার টি বাতিল করার জন্য। যাতে করে এই ধরনের অপরাধ ভবিষ্যতে অন্য কেউ ঘটাতে সাহস না করে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD