গৌরনদীতে সাবেক ছাত্র সংসদের ভিপি মাদকসহ গ্রেফতার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




গৌরনদীতে সাবেক ছাত্র সংসদের ভিপি মাদকসহ গ্রেফতার

গৌরনদীতে সাবেক ছাত্র সংসদের ভিপি মাদকসহ গ্রেফতার




গৌরনদী প্রতিনিধি॥ বরিশালের গৌরনদী পৌরসভার বানিয়াশুরী শরীফ ৩ নং ওয়াড থেকে ২২পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক বিক্রেতা সাবেক ছাত্র সংসদের ভিপি জাকির হোসেন সরদারকে (৪২ ) গ্রেফতার করেছে বিশেষ গোয়েন্দা শাখার পুলিশ।

বিশেষ গোয়েন্দা শাখার পরিদর্শক রাজ্জাক মোল্লা জানান , গোপণ সংবাদের ভিত্তিতে গোয়েন্দা শাখার একদল পুলিশ বুধবার রাতে মাদক বিক্রির খবর পেয়ে গৌরনদী পৌরসভার ৩ নং ওয়াডের গৌরনদী ছাত্র সংসদের সাবেক ভিপি জাকির হোসেনের বাড়ীর পিছনে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জাকির হোসেন দৌড়ে পালানোর চেষ্টা করে এসময় বরিশাল গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক মোঃ নোমান জাকির হোসেনকে গ্রেফতার করে । জাকির হোসেনের প্যান্টের পকেট থেকে ২২ পিস ইয়াবা পায়। জাকির হোসেন গৌরদীর ৩ নং ওয়াডের বাসিন্দা মোঃ কাঞ্চন আলী সরদারের পুত্র।

এ ব্যাপারে গৌরনদী মডেল থানার গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক মোঃ নোমান বাদি হয়ে আটককৃত মাদক বিক্রেতাকে আসামি করে থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD