গৌরনদীতে পিকআপ চাঁপায় দুইজনের মৃত্যু Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




গৌরনদীতে পিকআপ চাঁপায় দুইজনের মৃত্যু

গৌরনদীতে পিকআপ চাঁপায় দুইজনের মৃত্যু




মোঃ সাইফুল ইসলাম (রনি) গৌরনদী প্রতিনিধি।।
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেরার ইল্লা দাখিল মাদ্রাসা সংলগ্ন এলাকায় পিকআপ ভ্যান দূর্ঘটনায় এক নারী ও এক পুরুষের মৃত্যু হয়েছে। এঘটনায় আরও এক নারী গুরুতর ভাবে আহত হয়েছেন।

 

গৌরনদী হাইওয়ে থানার ওসি মোঃ মুজাহিদুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে বরিশাল থেকে ফরিদপুরগামী একটি পিকআপ ভ্যান ইল্লা দাখিল মাদ্রাসা সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নেমে গিয়ে দুই নারী একজন পুরুষকে চঁাপা দেয়। এতে পুরুষ পথচারী বারেক বেপারী (৬০), মহাসড়কের পাশে বসে পাটকাঠী তুলতে থাকা লিপি আক্তার (৩০) ও আলেয়া বেগম (৫০) নামের তিনজন গুরুতর ভাবে আহত হন।তিনি আরও জানান, তাৎক্ষনিক খবরপেয়ে গৌরনদী হাইওয়ে পুলিশের সদস্যরা গুরুতর আহত অবস্থায় তাদেরকে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বারেক বেপারী ও লিপি আক্তারের মৃত্যু হয়। নিহত বারেক বেপারী ইল্লা গ্রামের হাসেম বেপারীর পুত্র ও লিপি আক্তার ডাসার থানার পূর্ব পুয়ালী গ্রামের তাজুল ফকিরের স্ত্রী। এঘটনায় চালক ও হেলপার পালিয়ে গেলেও পিকআপ ভ্যানটিকে আটক করা হয়েছে বলে ওসি উল্লেখ করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD