গৌরনদীতে দ্বিতীয় বিয়ে করার অপরাধে ব্যবসায়ীর দোকানে তালা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




গৌরনদীতে দ্বিতীয় বিয়ে করার অপরাধে ব্যবসায়ীর দোকানে তালা

গৌরনদীতে দ্বিতীয় বিয়ে করার অপরাধে ব্যবসায়ীর দোকানে তালা

গৌরনদীতে দ্বিতীয় বিয়ে করার অপরাধে ব্যবসায়ীর দোকানে তালা




গৌরনদী প্রতিনিধি॥ দ্বিতীয় বিয়ে করার অপরাধে ব্যবসায়ীর দোকানে তালা তালা দিয়ে ব্যবসা বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বাজার কমিটি ও ইউপি চেয়ারম্যানের উপর।

 

 

জানা যায়, পারিবারিক জটিলতার কারনে প্রথম স্ত্রীর সম্মতি নিয়েই দ্বিতীয় বিয়ে করেন উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বাকাই বাজারের ব্যবসায়ী আজাদ রহমান। কিন্তু তার (আজাদ) এই দ্বিতীয় বিয়ে করার অপরাধের সূত্র ধরে স্থানীয় চেয়ারম্যান ও বাজার কমিটি কোন প্রকার কারন দর্শানো নোটিশ কিংবা মৌখিক কথা ছাড়াই তার দোকানে তালা দিয়ে দেন।

 

 

আজাদ রহমান অভিযোগ করে বলেন, আমি প্রথম স্ত্রীর সম্মতি নিয়েই দ্বিতীয় বিয়ে করি। দুই স্ত্রী নিয়ে সংসারে মাঝেমধ্যে টুকিটাকি ঝামেলা হতো। কিন্তু আমাদের এই পারিবারিক কলহের সূত্র টেনে চেয়ারম্যান মোঃ নুর আলম সেরনিয়াবাত, বাজার কমিটির সভাপতি মতলেব মাতুব্বর ও সাধারণ সম্পাদক প্রদীপ দত্ত আমার ব্যবসায়ীক প্রতিষ্ঠানে তালা মেরে দেন। আমি এখন দুই স্ত্রী ও সন্তানদের নিয়ে খুব মানবেতর জীবনযাপন করছি। আমি আমার দোকানে পুনরায় ব্যবসা করতে চাই। আমাকে আপনারা বাঁচান বলে তিনি (আজাদ) কান্নায় ভেঙ্গে পড়েন।

 

 

 

এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে ইউনিয়ন বাজার কমিটির সভাপতি ও চেয়ারম্যান মোঃ নুর আলম সেরনিয়াবাত, বাকাই বাজার কমিটির সভাপতি মতলেব মাতুব্বর ও সাধারণ সম্পাদক প্রদীপ দত্ত জানান, দ্বিতীয় বিয়ে করার কারনে প্রায় প্রতিদিন আজাদের দোকানে ঝগড়াঝাটি লেগে থাকত দেখে বাজারের অন্যান্য ব্যবসায়ীদের সিদ্ধান্তের ভিত্তিতে বাজার কমিটি তাকে (আজাদ) দোকান ছাড়ার নির্দেশ দিয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD