গৌরনদীতে দুই হাজার মিটার কারেন্ট জালে অগ্নি সংযোগ Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




গৌরনদীতে দুই হাজার মিটার কারেন্ট জালে অগ্নি সংযোগ

গৌরনদীতে দুই হাজার মিটার কারেন্ট জালে অগ্নি সংযোগ




মোঃসাইফুল ইসলাম (রনি)। গৌরনদী প্রতিনিধি॥  বরিশালের গৌরনদী উপজেলার আড়িয়াল খাঁ নদীতে অভিযান চালিয়ে দুই হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। শনিবার দুপুর থেকে রাত পর্যন্ত আড়িয়াল খাঁ নদীর গৌরনদী অংশে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকারী গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান জানান, ইলিশ প্রজনন মৌসুমে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে গৌরনদীর মিয়ারচর নামক এলাকায় আড়িয়াল খাঁ নদীতে ইলিশ মাছ ধরা শুরু করে কিছু অসাধু মৎস্যজীবীরা। বিষয়টি জানতে পেরে শনিবার দুপুর থেকে রাত পর্যন্ত আড়িয়াল খাঁ নদীতে অভিযান চালিয়ে দুই হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়।

এছাড়াও জালের সাথে পাওয়া প্রায় এক মণ ইলিশ মাছ উপজেলার পাঁচটি ইয়াতিম খানায় বিতরণ করা হয়। ইলিশ রক্ষায় ৩০ অক্টোবর পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম, গৌরনদী মডেল থানার এএসআই আসাদুল হক প্রমুখ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD