গৌরনদীতে গৃহবধুকে ধর্ষণের অভিযোগ মামলা দায়ের Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




গৌরনদীতে গৃহবধুকে ধর্ষণের অভিযোগ মামলা দায়ের

গৌরনদীতে গৃহবধুকে ধর্ষণের অভিযোগ মামলা দায়ের




সাইফুল ইসলাম রনি গৌরনদী প্রতিনিধিঃ  বরিশালের গৌরনদীতে এক গৃহবধুকে ধর্ষণের অভিযোগে ধর্ষক দ্বীন ইসলাম তালুকদার (২০)কে আসামি করে গৌরনদী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার বড়দুলালী গ্রামের ধর্ষিতা গৃহবধু (১৯) বাদি হয়ে এ ধর্ষণ মামলা দায়ের করেন। দ্বীন ইসলাম ওই গ্রামের আবুল হোসেন তালুকদারের ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ সগীর হোসেন জানান, দীর্ঘদিন ধরে বাদিনীর স্বামী ঢাকায় একটি কোম্পানীর গাড়ি চালক হিসেবে চাকরি করে আসছেন । শ্বাশুড়িকে নিয়ে স্ত্রী গ্রামের বাড়িতে বসবাস করতো।

এ সুযোগে প্রতিবেশী নরপশু দ্বীন ইসলাম তালুকদার গত ২০ সেপ্টেম্বর রাত ১১টার দিকে কৌশলে ঘরের ভেতর প্রবেশ করে ওই গৃহবধুথর মুখে কাপড় দিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ভিকটিমের আত্মচিৎকারে বাড়ির লোকজন ছুটে আসলে ধর্ষক পালিয়ে যায়।

এ ব্যাপারে ওই ভিকটিম বাদি হয়ে অভিযুক্ত দ্বীণ ইসলাম তালুকদারকে আসামি করে শুক্রবার রাতে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। গতকাল শনিবার দুপুরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভিকটিমের ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। এজাহারভূক্ত আসামিকে গ্রেফতারের জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

ঘটনার দিন থেকেই বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য স্থাণীয় কতিপয় প্রভাবশালী ব্যক্তি মরিয়া হয়ে মাঠে নেমেছিলো বলে মামলার তদন্তকারী কর্মকর্তা জানান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD