গৃহবধূকে ধর্ষণের পর হত্যা, দুইজনের মৃত্যুদণ্ড বরিশাল আদালতে Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




গৃহবধূকে ধর্ষণের পর হত্যা, দুইজনের মৃত্যুদণ্ড বরিশাল আদালতে

গৃহবধূকে ধর্ষণের পর হত্যা, দুইজনের মৃত্যুদণ্ড বরিশাল আদালতে




নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে এক গৃহবধূকে ধর্ষণের পর হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দেওয়ার ঘটনায় দুইজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সাথে দন্ডিতদের এক লাখ টাকা করে জরিমানার নির্দেশ দিয়েছেন।

সোমবার (১৮ নভেম্বর) বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো: রকিবুল ইসলাম এই রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী কাজী হুমায়ুন কবির।

দন্ডিতরা হলেন, জেলার বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ভূতেরদিয়া গ্রামের বাসিন্দা শয়ন চন্দ্রশীল এবং সুমন ফকির।

মামলার বরাতে জানা গেছে, ২০২২ সালের ১২ জানুয়ারি বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের সন্ধ্যা নদীর নালায় ৩০ বছর বয়সী এক গৃহবধূর রক্তাক্ত লাশ পাওয়া যায়। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে পরের দিন থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেন। মামলার তদন্তে বেড়িয়ে আসে ওই নারীর স্বামী এক বছর আগে মারা যাওয়ায় ছোট ছেলে নিয়ে বাড়িতে একাই থাকতেন। ১১ জানুয়ারি রাতে ছোট ছেলে গৌরনদী আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেলে ওই গৃহবধূকে ধরে একা পেয়ে ধর্ষণ করে দন্ডিতরা। এরপরে লাঠি, বৈঠা ও ইটের আঘাতে হত্যা করে বিবস্ত্র লাশ নদীর নালায় ফেলে দেয়। তবে নালা শুকনা থাকায় লাশটি ভেসে যায়নি।

মামলায় ৫ জনের সাক্ষগ্রহন শেষে আজ আসামীদের বিরুদ্ধে এই রায় দেন। মামলার বাদী বলেন, আমার মায়ের হত্যার বিচার হয়েছে আমরা সন্তুষ্ট। শুধু রায় নয় আমি চাই অতিদ্রুত আসামীদের বিরুদ্ধে হওয়া রায় কার্যকর হোক এবং সমাজে দৃষ্টান্ত স্থাপন হোক।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD