গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ভিজে গেলো পটুয়াখালী Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ভিজে গেলো পটুয়াখালী

গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ভিজে গেলো পটুয়াখালী




পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালীতে বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবারও বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে বলে জানিয়েছে পটুয়াখালী আঞ্চলিক আবহাওয়া অফিস। পটুয়াখালী আবহাওয়া অফিসের পর্যযেক্ষক জানান, সকাল থেকে পটুয়াখালীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবারও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হবার সম্ভবনা রয়েছে। তিনি আরও বলেন, আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। তবে শীতের তীব্রতা বাড়তে পারে। তবে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামার কোনো সম্ভাবনা নেই।

অন্যদিকে দেশের অধিকাংশ এলাকায় বুধবার (২৬ ফেব্রুয়ারি) বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এছাড়াও রাতের তাপমাত্রা সামান্য কমতে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে তারা। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। তবে তারা বলছে, আগামী ৩ দিনে আবহাওয়ার উন্নতি হতে পারে। বুধবার সকালে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD