গলাচিপায় যুবকের মৃত্যু Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




গলাচিপায় যুবকের মৃত্যু

গলাচিপায় যুবকের মৃত্যু




নিয়ামুর রশিদ শিহাব, গলাচিপা(পটুয়াখালী) প্রতিনিধি ।। গলাচিপায় প্রীতি ফুটবল খেলতে গিয়ে ডিপলু গাজী (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ডাকুয়া ইউনিয়নের স্মুইজ গেট এলাকায় শুক্রবার বিকেলে। ডিপলু জ্ঞান হারিয়ে মাঠে পড়ে গেলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। সে ঐ গ্রামের খলিল গাজীর ছেলে।

 

থানা পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে উপজেলার ডাকুয়া স্মুইজ গেট এলাকায় সিনিয়র ও জুনিয়রদের মধ্যে প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।

খেলা শুরু হওয়ার আগে ডিপলু বল নিয়ে অনুশীলন করার সময় জ্ঞান হারিয়ে পড়ে যায়। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

ডাকুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ গাজী জানান, ডিপলুর আগে থেকেই মৃগী রোগী ছিলো। প্রায়ই একেক যায়গায় পড়ে যেত। আজও পড়ে গেলে তাকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD