গলাচিপায় জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




গলাচিপায় জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

গলাচিপায় জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু




নিয়ামুর রশিদ শিহাব, গলাচিপা(পটুয়াখালী) সংবাদদাতা॥ গলাচিপায় জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মাওলানা মোঃ সাইফুল্লাহ বিন আব্দুর রহিম (৫২) নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ১১টায় গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পৌর শহরের ১নং ওয়ার্ডের বাসিন্দা মাওলানা মোঃ সাইফুল্লাহ গলাচিপার এন.জেড আলিম মাদ্রাসার শিক্ষক ও পৌর শহরের মদিনা কসমেটিকস দোকানের মালিক।

বুধবার বেলা সাড়ে ১২টায় করোনা নির্দেশনা অনুযায়ী ইসলামিক ফাউন্ডেশন ও অভিযাত্রিক ফাউন্ডেশন এর সহযোগিতায় তার লাশ উপজেলার সদর ইউনিয়নের কালিকাপুর এলাকার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এ ব্যাপারে গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনিরুল ইসলাম জানান, প্রচন্ড জ্বর ও শ্বাসকষ্ট থাকায় তাকে মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং রাত ১১টায় মারা যান। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ এবং কোভিড-১৯ নিয়ম অনুযায়ী দাফন করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD