গলাচিপার নদীতে জেগে ওঠা চরকে “জয় বাংলার চর” হিসেবে নামকরন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




গলাচিপার নদীতে জেগে ওঠা চরকে “জয় বাংলার চর” হিসেবে নামকরন

গলাচিপার নদীতে জেগে ওঠা চরকে “জয় বাংলার চর” হিসেবে নামকরন




নিয়ামুর রশিদ শিহাব, গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা:
মহান বিজয়ের মাসে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার রাবনাবাদ নাদীতে পক্ষিয়া ও নলুয়াবাগী সীমানায় নতুন জেগে ওঠা একটি চরকে “জয় বাংলার চর” হিসেবে নামকরণ করা হয়েছে। জয় বাংলা মুক্তিযোদ্ধা পরিষদের চেয়ারম্যান, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো; নিজাম উদ্দিন তালুকদার এর নেতৃত্বে প্রধান অতিথি হিসেবে জাতীয় পতাকা উত্তোলন ও জয় বাংলার চরের নামকরন সাইনবোর্ড লাগিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পটুয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মো: খলিলুর রহমান (মোহন)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বারেক হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা ও রাঙ্গাবলী উপজেলা কমান্ড হাজী মনির হোসেন, জেলা পরিষদ এর সদস্য মো: মোশারেফ হোসন, জাসদ জেলা সহ সভাপতি মো: আইউব আলী (মন্টু), বীর মুক্তিযোদ্ধা মো: হালিম খলিফা, বীর মুক্তিযোদ্ধা মো: কাদের বিশ্বাস সহ এলাকার গন্য-মান্য ব্যক্তিবর্গ, পক্ষিয়া ও নলুয়াবাগী এলাকার লোকজন এসময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য জয় বাংলা চরটি প্রায় পাঁচশত একর জমি হবে বলে ধারণা করা হচ্ছে। বক্তারা জেগে ওঠা নতুন চরের সরকারী ভাবে ম্যাপ তৈরি করে প্রকৃত ভূমিহীন ও নদী ভাংতি পরিবার, অসহায় শহীদ মুক্তিযোদ্ধা পরিবারদেরকে বন্দোবস্ত দেওয়ার দাবি জানায়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD