গলাচিপার ইব্রাহিম বরিশালে গ্রেফতার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




গলাচিপার ইব্রাহিম বরিশালে গ্রেফতার

গলাচিপার ইব্রাহিম বরিশালে গ্রেফতার

গলাচিপার ইব্রাহিম বরিশালে গ্রেফতার




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ পাগলের বেশ ধরে বরিশাল নগরীতে এলোমেলো ঘুরে বেড়ানো ও কলেজছাত্রীসহ নারীদের উত্যক্ত করা সেই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

 

সোমবার রাতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে ইব্রাহিম ফরাজী নামের ওই যুবককে শহরের বিএম কলেজ এলাকা থেকে গ্রেফতার করে।

 

 

যুবকের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার বোয়ালিয়া গ্রামে হলেও তিনি বরিশাল শহরে অবস্থান নিয়ে ছদ্মবেশ ধারণ করে ছিল। এমনকি নোংরা পোশাক পরিধান করে শহরের বিভিন্ন বিনোদন কেন্দ্রসহ শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসে ঘোরাঘুরি করাসহ মেয়ে শিক্ষার্থীদের উত্ত্যক্ত করে আসছিল।

 

 

এনিয়ে একাধিক শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে যুবকের অসভ্যতা তুলে ধরে পুলিশের কাছে প্রতিকার চেয়েছিলেন। বিষয়টি বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনারের নজরে আসলে তিনি মাঠপুলিশকে যুবকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এর পরপরই সোমবার রাতে পুলিশের একটি টিম শহরের বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করে।

 

 

পুলিশ জানায়, যুবক ইব্রাহিম ফরাজী পাগলের বেশ ধরে নারীদের উত্যক্ত করলেও তার মূল পেশা হচ্ছে চুরি। সে বিনোদন কেন্দ্রসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিশেষ করে বিএম কলেজ ক্যাম্পাসে ঘোরাঘুরি করার লক্ষ্য ছিল চুরি করা। ফলে সে শিক্ষাপ্রতিষ্ঠানের মেয়ে শিক্ষার্থীদের গা ঘেঁষে চলাসহ তাদের কাছাকাছি গিয়ে অসভ্যতা করে আসছিল।

 

 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ঘেঁটে জানা যায়, যুবক অন্তত ১০ মেয়ে শিক্ষার্থী শরীরে হাত দেওয়াসহ নানান অসভ্যতা করেছে। এছাড়া কয়েকজন শিক্ষার্থীকে ইট-পাথর ছুটে আহত করে। সর্বশেষ গত সোমবার বিএম কলেজ ক্যাম্পাসে অনার্স তৃতীয় বর্ষের এক ছাত্রীর শরীরে হাত দিলে তাকে ধাওয়া করে বের করে দেয় শিক্ষার্থীরা।

 

 

পুলিশের একটি সূত্র জানায়, এমন গুরুতর অভিযোগসমূহ তুলে ধরে একাধিক শিক্ষার্থী সোমবার যুবকের ছবি সংবলিত একটি নেতিবাচক লেখা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করলে বিষয়টি পুলিশ প্রধান শাহাবুদ্দিন খানের নজরে আসে।

 

 

কোতোয়ালি পুলিশ জানায়, কমিশনারের নির্দেশ পাওয়া মাত্র রাতে অভিযান চালিয়ে যুবককে গ্রেফতার করা হয়েছে। তিনি জিজ্ঞাসাবাদে ছদ্মবেশ ধারণসহ নারীদের উত্যক্ত করার বিষয়টি স্বীকার করেছে। সেই সঙ্গে জানিয়েছে, তার মূল পেশা হচ্ছে শিক্ষার্থী এবং বিনোদন কেন্দ্রে ঘুরতে আসাদের মালামাল চুরি করা।

 

 

কোতোয়ালি থানার ওসি নুরুল ইসলাম জানান, যুবককে বিএমপির মিডিয়া ইউনিটের সদস্যরা গ্রেফতার করে। পরবর্তীতে থানা পুলিশ গিয়ে নিয়ে এসেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD