গভীর রাতে গৌরনদীতে মন্দিরের প্রতিমা ভাংচুর Latest Update News of Bangladesh

রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




গভীর রাতে গৌরনদীতে মন্দিরের প্রতিমা ভাংচুর

গভীর রাতে গৌরনদীতে মন্দিরের প্রতিমা ভাংচুর




গৌরনদী প্রতিনিধি॥  গৌরনদী উপজেলার সাঁকোকাঠি গ্রামে কালি মন্দিরের প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা। শুক্রবার গভীর রাতে স্থানীয় নিতাই চন্দ্র দাসের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকার সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। গৃহকর্তা নিতাই চন্দ্র দাস জানান, শুক্রবার সন্ধ্যায় তিনি ও তার স্ত্রী মন্দিরে পূজা দিয়ে মন্দির ঘর বন্ধ করে যান। এ দিন গভীর রাতে দুর্বৃত্তরা মন্দিরে ঢুকে কালি প্রতিমা ভাংচুর করে পার্শ্ববর্তী খালের পানিতে ফেলে দেয়।

খবর পেয়ে শনিবার সকালে গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) ফারিহা তানজিন বলেন, বাড়ির মধ্যে খোলা জায়গায় বসানো মন্দিরের মুর্তিটি অনেকটা অরক্ষিতই ছিল। রাতের আঁধারে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনও সনাক্ত হয়নি। তবে এ ঘটনায় সংখ্যাঘুদের আতঙ্কিত হওয়ার কিছু নেই।

গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম সরোয়ার জানান, দুর্বৃত্তদের সনাক্ত করতে জোর প্রচেষ্টা চালাচ্ছে পুলিশ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD