গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে চলচ্চিত্র অনুধাবন কর্মশালা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে চলচ্চিত্র অনুধাবন কর্মশালা

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে চলচ্চিত্র অনুধাবন কর্মশালা




তরিকুল ইসলাম, ববি প্রতিনিধি॥ বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) এর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়েছে “হাতছানি দেয় সিনেমা” শীর্ষক কর্মশালা। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মোঃ ছাদেকুল আরেফিন। চলচ্চিত্র বিষয়ক বক্তা হিসেবে উপস্থিত থাকবেন “টি-সিনেমা”এর প্রধান সমন্বয়ক জনাব আবীর শ্রেষ্ঠ। আগামীকাল ১৭ই ফেব্রুয়ারি(সোমবার) জীবনানন্দ দাশ কনফারেন্স কমপ্লেক্সে এই কর্মশালা ও বিভাগ দিবস অনুষ্ঠিত হবে।

আগামীকাল সকাল ১০ঘটিকায় এই কর্মশালার উদ্বোধন করবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞানের ডীন ও রেজিস্টার এবং গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান জনাব অধ্যাপক ড. মোঃ মুহসিন উদ্দীন।

চলচ্চিত্র অনুধাবন বিষয়ক কর্মশালা শেষে বিকাল ৪ ঘটিকায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র্্যালির মধ্য দিয়ে বিভাগ দিবসের কার্যক্রম শুরু হবে। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞানের ডিন ও রেজিস্ট্রার ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড.মোঃ মুহসিন উদ্দীন।এবং এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক জনাব শরীফা উম্মে শিরিনা।

উক্ত অনুষ্ঠানসূচিতে থাকবে আনন্দ র্্যালি, অতিথিদের স্বাগত বক্তব্য, অতিথিদের সম্মাননা প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।এ অনুষ্ঠান সম্পর্কে গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক জনাব শরীফা উম্মে শিরিনা বলেন-“চলচ্চিত্র বিষয়ে শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা অর্জনের লক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীরা চলচ্চিত্র অনুধাবন করা শিখতে পারবে ।

এই বিভাগ দিবস উদযাপন শিক্ষার্থীদের শিক্ষা ক্ষেত্রে অনুপ্রাণিত করতে সচেষ্ট হবে।পরবর্তীতে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির লক্ষে বিভিন্ন সময়ে সেমিনার,কর্মশালা,ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD