গণধর্ষণসহ সকল প্রকার সামাজিক অনাচারের বিরুদ্ধে বরিশালে মানববন্ধন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




গণধর্ষণসহ সকল প্রকার সামাজিক অনাচারের বিরুদ্ধে বরিশালে মানববন্ধন

গণধর্ষণসহ সকল প্রকার সামাজিক অনাচারের বিরুদ্ধে বরিশালে মানববন্ধন

গণধর্ষণসহ সকল প্রকার সামাজিক অনাচারের বিরুদ্ধে বরিশালে মানববন্ধন




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নারীর প্রতি সহিংসতা, গণধর্ষণসহ সকল প্রকার সামাজিক অনাচারের বিরুদ্ধে বরিশালে গণঅবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। অব্যাহতভাবে ধর্ষণ, গণধর্ষন, নারীর প্রতি সহিংসতা বৃদ্ধি পাওয়ায় সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে মঙ্গলবার বেলা ১১ টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে অংশগ্রহন করেন সামাজিক প্রতিরোধ কমিটি, নারী নির্যাতন প্রতিরোধ জোট ও ব্লাস্ট বরিশাল ইউনিটের নেতৃবৃন্দ।

 

 

কর্মসূচিতে শিশু শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, আইন যেখানে সীমাবদ্ধ, ধর্ষণ সেখানে চলমান আর তাই মুক্তিটাও সেখানে অসম্ভব। পরাধীন বাংলায় বিরাঙ্গনা হয়েছি, তাই বলে ধর্ষিতা কেন? এমন প্রশ্ন রেখে তারা আরো বলেন, বঙ্গবন্ধুর সোনার এই বাংলায় ধর্ষকদের ঠাঁই হবে না, ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করতে হবে। আর যেহেতু ধর্ষককে ফাঁসি দিচ্ছেন না, তাহলে ধর্ষিতাকেই ফাঁসি দিন এদেশে জন্মাবার দোষে।

 

 

বক্তারা বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের মা বোনেরা ধর্ষণের শিকার হয়েছিল তখন আমরা পরাধীন ছিলাম। কিন্তু স্বাধীন বাংলাদেশে ধর্ষণ করে পার পেয়ে যাওয়া এটা বিচারহীনতার কথা মনে করিয়ে দেয়। আমরা চাচ্ছি, ধর্ষণের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হোক। কর্মসূচিতে বরিশালের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

 

 

এছাড়া নোয়াখালীর বেগমগঞ্জে বিবস্ত্র করে বর্বরোচিত নারী নির্যাতন এবং সাম্প্রতিক বিভিন্ন গণধর্ষণ, ধর্ষণ ও নারী নির্যাতন-নিপীড়ণের প্রতিবাদে সম্মিলিত বিক্ষোভ কর্মসূচি পালন করেন ছাত্র-জনতা। শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সামনে মঙ্গলবার বেলা ১১ টায় এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদ বরিশাল শাখা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD