খেলাপি ঋণের হার ৩৫ শতাংশ ছাড়াল, সমাধানে দীর্ঘ পথ: বাংলাদেশ ব্যাংক Latest Update News of Bangladesh

সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩




খেলাপি ঋণের হার ৩৫ শতাংশ ছাড়াল, সমাধানে দীর্ঘ পথ: বাংলাদেশ ব্যাংক

খেলাপি ঋণের হার ৩৫ শতাংশ ছাড়াল, সমাধানে দীর্ঘ পথ: বাংলাদেশ ব্যাংক




ডেস্ক রিপোর্ট ॥ বাংলাদেশের ব্যাংক খাতে জমে থাকা খেলাপি ঋণ উদ্বেগজনক অবস্থায় পৌঁছেছে। খেলাপির হার এখন ৩৫ শতাংশ ছাড়িয়ে গেছে, যা আর্থিক খাতের স্থিতিশীলতার জন্য বড় হুমকি—এ মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। শনিবার (২৯ নভেম্বর) রাজধানীতে অনুষ্ঠিত চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন–২০২৫–এর উদ্বোধনী অধিবেশনে তিনি এ তথ্য তুলে ধরেন।

গভর্নর বলেন, “এটি কোনও ছোট সমস্যা নয়। প্রতিটি প্রান্তিকে নতুন তথ্য প্রকাশের পর দেখা যাচ্ছে, খেলাপি ঋণ আরও বাড়ছে। দীর্ঘদিনের এ সংকট মোকাবিলায় ধাপে ধাপে গভীর সংস্কার প্রয়োজন।” তিনি জানান, ব্যাংক খাতকে সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে অন্তত ৫ থেকে ১০ বছর সময় লাগবে।

তিনি আরও বলেন, “দুই বছর আগে ধারণা ছিল খেলাপির হার হয়তো ২৫ শতাংশের মতো হবে। কিন্তু সরকারি হিসাব অনুযায়ী তখন হার দেখানো হয়েছিল মাত্র ৮ শতাংশ। এখন বাস্তবচিত্র বলছে এটি ৩৫ শতাংশ ছাড়িয়েছে।”

এ সময় রমজানের আমদানি প্রয়োজন মেটাতে ডলার সংকট নিয়ে উদ্বেগ অস্বীকার করেন গভর্নর। তিনি বলেন, “ডলার রিজার্ভ নিয়ে চিন্তার প্রয়োজন নেই। বাংলাদেশ ব্যাংকের কাছে পর্যাপ্ত ডলার রয়েছে, এবং গত বছরের তুলনায় ২০ থেকে ৫০ শতাংশ বেশি এলসি ইতোমধ্যে খোলা হয়েছে।”

একীভূত হওয়া পাঁচটি ইসলামী ব্যাংক নিয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম আগামী সপ্তাহ থেকেই শুরু হবে বলেও তিনি জানান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD