রাত আটটার পর বন্ধ থাকবে দেশের দোকানপাট-শপিংমল Latest Update News of Bangladesh

রবিবার, ০৭ জুন ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




রাত আটটার পর বন্ধ থাকবে দেশের দোকানপাট-শপিংমল

রাত আটটার পর বন্ধ থাকবে দেশের দোকানপাট-শপিংমল




ডেস্ক রিপোর্ট ॥ আন্তর্জাতিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বিদ্যুৎ সাশ্রয় কার্যক্রম জোরদার করতে ব্যবসায়ী সংগঠনগুলোর পক্ষ থেকে নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি জানিয়েছে, ঢাকাসহ দেশের সব দোকান ও শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখতে হবে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সংগঠনটির এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়, বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে নিয়ন্ত্রণ আনতে সরকারকে সহযোগিতা করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি এবং ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় আন্তর্জাতিক জ্বালানি পরিস্থিতি, বিদ্যুৎ চাহিদা ও জাতীয় অর্থনৈতিক বাস্তবতা নিয়ে আলোচনা হয়। সভায় উপস্থিত নেতারা মত দেন, নির্দিষ্ট সময়ের মধ্যে দোকান বন্ধ রাখলে বিদ্যুতের অপ্রয়োজনীয় ব্যবহার কমানো সম্ভব হবে।

সংগঠনটি জানিয়েছে, নতুন সিদ্ধান্ত দেশের সব বাণিজ্য বিতান, মার্কেট ও শপিংমলের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে সাধারণ মানুষের জরুরি সেবার বিষয় বিবেচনায় কিছু প্রতিষ্ঠানকে এ নিয়মের বাইরে রাখা হয়েছে।

ঘোষণা অনুযায়ী, হোটেল, ফার্মেসি, কাঁচাবাজার এবং জরুরি প্রয়োজনীয় সেবা প্রদানকারী দোকানগুলো এই সিদ্ধান্তের আওতার বাইরে থাকবে এবং স্বাভাবিক সময়েই কার্যক্রম চালাতে পারবে।

ব্যবসায়ী নেতারা আশা প্রকাশ করেছেন, সরকার ও ব্যবসায়ী সমাজের সমন্বিত উদ্যোগ বিদ্যুৎ ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনবে এবং জ্বালানি সাশ্রয়ে কার্যকর ভূমিকা রাখবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD