“কোন মীর জাফরকে আওয়ামী ও সহযোগী সংগঠনে স্থান দেওয়া হবে না”--বাবুগঞ্জ মহিলা আওয়ামীলীগের সম্মেলনে বক্তারা Latest Update News of Bangladesh

বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




“কোন মীর জাফরকে আওয়ামী ও সহযোগী সংগঠনে স্থান দেওয়া হবে না”–বাবুগঞ্জ মহিলা আওয়ামীলীগের সম্মেলনে বক্তারা

“কোন মীর জাফরকে আওয়ামী ও সহযোগী সংগঠনে স্থান দেওয়া হবে না”–বাবুগঞ্জ মহিলা আওয়ামীলীগের সম্মেলনে বক্তারা




 

বাবুগঞ্জ প্রতিনিধি॥ বরিশালের বাবুগঞ্জে মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সমেম্মলনে বক্তারা বলেন আওয়ামী বিদ্বেষী ,বিএনপি-জামায়াত পরিবারের কোন সদস্যের আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনে স্থান হবে না। কোন মীর জাফরকে দলে স্থান করে দেওয়ার চেষ্টা করা হলে চেষ্টাকারির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
ইতিহাস স্বাক্ষী বাংলার নবাব সিরাজউদ্দৌলা থেকে শুরু করে বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যাকারিরা সবাই ঘরের লোক ছিলো। সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুঝতে পেরেছেন। তাই তিনি দলের দূর্দিনে যারা নিপীড়িত তাদের সকল কমিটিতে স্থান দেওয়ার কথা ভাবছেন। হাইব্রিড ও কাউয়া মুক্ত দলে একজন কর্মী থাকলে তারাই নেতৃত্ব দেবে।
এসময় দক্ষিনাঞ্চল উন্নয়নে বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ (এমপি) এর ভূমিকা উল্লেখ করে তার নেতৃত্বের প্রশংসা করেন বক্তারা।
এর আগে সকাল ১০ টায় দলীয়, জাতীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন উদ্বোধক জেলা আওয়ামীলীগের সভাপতি মাহিনুর বেগম ও অতিথিবৃন্দরা।
সম্মেলনে উপজেলা মহিলা লীগের সভাপতি সেতারা বেগম এর সভাপতিত্বে ও আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল চিশতীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সৈয়দা রুবিনা আক্তার মীরা, প্রধান বক্তা গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, বিশেষ অতিথি বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল, সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম খালেদ হোসেন স্বপনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD