কুয়াকাটা পৌর আ.লীগ সভাপতিসহ ৪ জনকে জেল হাজতে প্রেরণ Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কুয়াকাটা পৌর আ.লীগ সভাপতিসহ ৪ জনকে জেল হাজতে প্রেরণ

কুয়াকাটা পৌর আ.লীগ সভাপতিসহ ৪ জনকে জেল হাজতে প্রেরণ




পটুয়াখালী প্রতিনিধি: বিএনপির অফিস ভাংচুর ও নাশকতার অভিযোগে দ্বায়ের করা মামলায় জামিন নামঞ্জুর করে কুয়াকাটা পৌর আওয়ামী লীগ সভাপতি আঃ বারেক মোল্লা সহ ৪ জনকে কারাগারে প্রেরণ করেছে আদালত। আজ সোমবার পটুয়াখালী জেলা জজ আদালতে হাজির হলে বিজ্ঞ বিচারক তাদেরকে জেল হাজতে পাঠায়।

জানাগেছে, কুয়াকাটা সিকদার মার্কেটে অবস্থিত পৌর বিএনপির অফিসে হামলা,ভাংচুর, লুটপাট ও নাশকতা অভিযোগ এনে পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র আ: বারেক মোল্লা, পৌর মেয়র আনোয়ার হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক অনন্ত মুখার্জি সহ ৫৮ জনের নাম উল্লেখ সহ আরো অজ্ঞাতনামা শতাধিক আসামী দিয়ে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সোহেল বাদী হয়ে মহিপুর থানায় একটি মামলা দায়ের করে।
এ মামলায় পৌর মেয়র আনোয়ার হাওলাদার সহ অনেকেই জামিনে রয়েছে।

আসামীরা সোমবার সকালে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে পৌর আওয়ামী লীগ সভাপতি আঃ বারেক মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক অনন্ত কুমার মুখার্জি, ৬ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি আলাউদ্দিন ও ৪ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামকে জেল হাজতে প্রেরণ করে।

এর আগে নাশকতা মামলায় হাজিরা দিতে গেলে মামলার আসামীদের যাতে জামিন না দেয়া হয় এজন্য আদালত প্রাঙ্গণে তাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD