কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে গাজীপুর থেকে বরিশাল এনে ধর্ষণ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে গাজীপুর থেকে বরিশাল এনে ধর্ষণ

কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে গাজীপুর থেকে বরিশাল এনে ধর্ষণ

কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে গাজীপুর থেকে বরিশাল এনে ধর্ষণ




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ মুঠোফোনে পরিচয়ের সূত্র ধরে এক কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে গাজীপুর থেকে বরিশাল এনে ধর্ষণ করা হয়েছে। মঙ্গলবার বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পলি আফরোজ ২২ ধারায় নির্যাতিতা কিশোরীর (১৫) ধারায় জবানবন্দি রেকর্ড করেন।

 

 

জবানবন্দিতে ওই কিশোরী জানায়, দুইমাস আগে তার সঙ্গে মুঠোফোনে শায়েস্তাবাদ ইউপির রামকাঠি এলাকার মোতালেব খানের ছেলে ফয়সাল খানের সঙ্গে প্রেমের সম্পর্ক হয়। এর ধারাবাহিকতায় গত ১০ অক্টোবর বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে বরিশাল আসতে বলে ফয়সাল। এরপর গত ১১ অক্টোবর সে বরিশাল পৌঁছালে ওই রাতে শায়েস্তাবাদ ইউপির চর হবিনগর এলাকার এক জঙ্গলে নিয়ে তাকে ধর্ষণ করে ফয়সাল।

 

 

পরে ফয়সালের বন্ধু সবুজ হাওলাদার, মিরাজ হাওলাদার, সাইদুল, সোহেল ও আলআমিন তাকে ধর্ষণের চেষ্টা চালায়। বিষয়টি স্থানীয় লোকজন টের পেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে থানা পুলিশ তাকে উদ্ধার করে। খবর পেয়ে নির্যাতিতার মা বরিশাল এসে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

 

 

মঙ্গলবার আদালতে জবানবন্দি গ্রহণ শেষে বিচারক ওই নির্যাতিতা কিশোরীকে তার মায়ের জিম্মায় দেন। মামলার বাদীর বাড়ি মেহেন্দীগঞ্জ উপজেলার ভাসানচর এলাকায় হলেও তারা বর্তমানে গাজীপুর থাকেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD