কিশোরীকে ধর্ষণের পর হত্যা ! Latest Update News of Bangladesh

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
মক্কায় চার বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, সতর্কতা জারি প্রশাসনের সারা দেশে বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপপ্রবাহের তীব্রতা মধ্যপ্রাচ্য সংকট: আলোচনায় অগ্রগতি নেই, বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী রাজাপুরে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেল্পারের মৃত্যু সৌদি আরব থেকে তেলবাহী জাহাজ আসছে, পুনরায় চালু হচ্ছে ইআরএল হামলাকারী একাই জড়িত, ইরানের সংযোগ নেই: ট্রাম্প অবকাঠামো উন্নয়ন অগ্রাধিকার, আজ বসছে সরকারের দ্বিতীয় একনেক সভা এনজিও কর্মীদের বিরুদ্ধে গর্ভবতী নারীকে মারধরের অভিযোগ নতুন বাসভাড়া প্রকাশ, মহানগর ও দূরপাল্লায় পরিবর্তন বরিশালে প্রশাসনিক সমন্বয়ের অভাবে যাত্রীদের চরম ভোগান্তি




কিশোরীকে ধর্ষণের পর হত্যা !

কিশোরীকে ধর্ষণের পর হত্যা !




অনলাইন ডেস্ক:
রাজধানীর তেজগাঁওয়ে ঘরের ভেতর থেকে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ আগস্ট) সকালে বেগুনবাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
স্বজনরা জানান, স্কুলের যাওয়ার জন্য তৃপ্তিকে ডেকে না পেয়ে, ঘরের দরজা ভেঙ্গে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে তাকে শমরিতা হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিবারের অভিযোগ, শিশুটিকে উদ্ধারের সময় প্রতিবেশি আলম বিশ্বাস পালিয়ে যায়। সেই শিশুটিকে ধর্ষণ করে হত্যা করেছে বলে অভিযোগ তাদের। এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা করেছে নিহতের পরিবার। পুলিশ বলছে, শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে শিশুটিকে। অভিযুক্ত আলমকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে তারা।

নিহত তৃপ্তির দুলাভাই মো. মোজাফফর হোসেন জানান, তৃপ্তির বড় কুলসুম সাড়ে ৭টার দিকে তৃপ্তিকে ডাকতে গেলে রুমের দরজা বন্ধ দেখতে পান। তখন তিনি দেখেন, তৃপ্তি ফ্লোরে পড়ে আছে। পরে বাসার ওপরে ভেন্টিলেটরের ফাঁকা জায়গা ভেঙে তৃপ্তির দুলাভাই রুমের ভেতরে ঢুকে। এ সময় খাটের পাশে মেঝেতে তৃপ্তিকে পড়ে থাকতে দেখা যায়। গলায় ওড়না পেঁচানো ছিল তৃপ্তির। পরে তাকে শমরিতা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তেজগাঁও শিল্পাঞ্চল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বলেন, খবর পেয়ে শমরিতা হাসপাতাল থেকে তৃপ্তির মৃতদেহ উদ্ধার করা হয়। লাশ দেখে ও পরিবারের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধর্ষণের পর তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ওই যুবককে শনাক্ত করা হয়েছে। তাকে আটক করতে অভিযান চলছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD