কাশিপুর ইছাকাঠীতে শেবাচিম’র সাবেক চিকিৎসক গোলাম মোস্তফার স্ত্রী ও মেয়েকে কুপিয়ে জখম Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কাশিপুর ইছাকাঠীতে শেবাচিম’র সাবেক চিকিৎসক গোলাম মোস্তফার স্ত্রী ও মেয়েকে কুপিয়ে জখম

কাশিপুর ইছাকাঠীতে শেবাচিম’র সাবেক চিকিৎসক গোলাম মোস্তফার স্ত্রী ও মেয়েকে কুপিয়ে জখম




থানা প্রতিনিধি॥  নগরীর কাশিপুরের ইছাকাঠী এলাকায় তুচ্ছ ঘটনার জের ধরে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) সাবেক শিশু বিভাগের চিকিৎসক গোলাম মোস্তফার স্ত্রী ও মেয়েকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। সোমবার বিকেল ৩টায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হলোঃ শেরেবাংলা ডা. গোলাম মোস্তফার স্ত্রী মমতাজ বেগম ও মেয়ে সাকি আক্তার। বর্তমানে তারা শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ডা. গোলাম মোস্তফা ও তার পরিবারের সাথে একই এলাকার আঃ রবের ছেলে আঃ রাজ্জাক ও তার পরিবারের পূর্ব বিরোধ চলে আসছে। আঃ রাজ্জাক ও তার পরিবারের লোকজন তুচ্ছ বিষয় নিয়ে ডা. গোলাম মোস্তফার উপর অন্যায় অত্যাচার চালিয়ে আসছে।

আঃ রাজ্জাক ইচ্ছাকৃতভাবে ডা. গোলাম মোস্তফার গাছের ফসল নষ্ট ও কেটে নিয়ে যায়। এছাড়া আঃ রাজ্জাক ও তার ছেলে মনির হোসেন জোরপূবর্ক ডা. গোলাম মোস্তফার জমি দখল করার তাদের উৎখাত করার চেষ্টা চালায়। সেটা না পেরে তুচ্ছ বিষয় নিয়ে ডা. গোলাম মোস্তফার ও তার পরিবারের সাথে রাজ্জাক ও ছেলে মনির ঝগড়া-বিবাদের লিপ্ত হয়। এর প্রতিবাদ করলে রাজ্জাক ও ছেলে মনির হত্যা ও খুন জখমের হুমকি দেয়।

এরই ধারাবাহিকতায় ঘটনার সোমবার আঃ রাজ্জাক ও ছেলে মনির, স্ত্রী সাহিদা বেগম, মেয়ে মিষ্টিসহ আরো কয়েকজন অতর্কিতভাবে হামলা চালিয়ে ডা. গোলাম মোস্তফার স্ত্রী মমতাজ বেগম ও মেয়ে সাকি আক্তারকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাৎক্ষনিক শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনরা জানান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD