কাগাশুরায় মহিলা বাহিনীর হামলা,আহত ৫ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কাগাশুরায় মহিলা বাহিনীর হামলা,আহত ৫

কাগাশুরায় মহিলা বাহিনীর হামলা,আহত ৫




নিজস্ব প্রতিনিধি॥  বরিশাল সদর উপজেলার কাগাশুরা এলাকায় জমি জমা বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের আহত ৫ জন। মঙ্গলবার সকাল ৮ টায় কাগাশুরা সংলগ্ন হাজি বাড়ি ঘটনাটি ঘটে। পরে স্থানীয়রা রক্তাত অবস্থায় ফয়সাল (২৫),শিউলি বেগম (৪০),মোঃ কামাল হোসেন (৪০),রেবেকা (৩০), ফারুক (৪৫) কে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

আহত সূত্রে জানা গেছে,র্দীঘ ৮ বছর ধরে জমি জমা নিয়ে ফারুকের চাচা সালাম ফকির ও তার ছেলে নজরুল ফকিরের সাথে বিরোধ চলছিলো। পরে ৩ মাস পূর্বে কাউনিয়া থানা পুলিশ ও গর্নমান্য ব্যাক্তিদের শালিস বৈঠকের মাধ্যমে যার যে জমি মেপে ভাগ করে বুঝিয়ে দেওয়া হয়। মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর সকালে ফয়সাল ও ফারুক তাদের জমিতে গাছ লাগায়। গাছ লাগানোর কিছুক্ষন পরেই সালাম ফকির ও তার ছেলে নজরুল ফকির তাদের ভাড়াটিয়া সন্ত্রাসী মহিলা বাহিনী নিয়ে ফয়সালদের উপর পরিকল্পিত ভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে ফয়সাল অংশঙ্খা জনক বলে জানিয়েছেন চিকিৎসক।

স্থানীয় সূত্রে জানা গেছে, নজরুল ফকির ও তার বাবা সালামের সন্ত্রাসী কার্যকালাপে অতিষ্ঠ হয়ে পড়েছে এই এলাকার সাধারন মানুষ। তাদের ভয় কেউ কিছু মুখ খুলছেনা। কেউ তাদের বিরুদ্ধে প্রতিবার কররেই মহিলাদের দিয়ে নারী নির্যাতনের মামলার ভয় দেখায় এবং পুলিশ দিয়ে আটক করাবে বলে ভয়ভীতি দেখিয়ে আসছে। এঘটনায় কাউনিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আহতরা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD