কাউনিয়া থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত Latest Update News of Bangladesh

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:২০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
কাউন্সিল শেষে রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিলেন ফখরুল যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে যুক্তরাষ্ট্র হামাস গোপন সংলাপ শুরু দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে: জ্বালানিমন্ত্রী হামে আক্রান্ত ও উপসর্গে হাসপাতালে ৮১১ শিশু ভর্তি, মৃত্যু ৮ বরিশাল সফরে শৈশব স্মৃতিতে ফিরে গেলেন স্পিকার আজ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ বিশিষ্ট ২০ জন ইসরায়েলগামী অস্ত্রের চালান বেলজিয়ামে আটক, কঠোর নজরদারি কঠোর হচ্ছে এসএসসি নীতিমালা, ফিরছে ‘নীরব বহিষ্কার’ ব্যবস্থা শিক্ষক প্রশিক্ষণ ও উপকূল উন্নয়ন পরিকল্পনায় সরকারের নতুন ঘোষণা ৩৬ দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পেলেও র‌্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ




কাউনিয়া থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

কাউনিয়া থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত




নিজস্ব প্রতিবেদক: বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) মােঃ আলী আশরাফ ভুঞা, বিপিএম-বার।

অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত সেবা প্রত্যাশী ও ভুক্তভোগী জনসাধারন বিভিন্ন বিষয়ে প্রধান অতিথি’র নিকট তাদের মতামত ও সমস্যার কথা তুলে ধরেন। এ সময় প্রধান অতিথি অত্যন্ত গুরুত্ব সহকারে সকলের উত্থাপিত সমস্যা শুনে তার সমাধান কল্পে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

প্রধান অতিথি এ সময় মাদক, ইভটিজিং, জঙ্গীবাদ, গুজব রটানাে, ডিজিটাল ডিভাইস বিশেষ করে মােবাইলের প্রতি আসক্তি, সাইবার ক্রাইম, বাল্য বিবাহ, কিশাের অপরাধ, পারিবারিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন, সমসাময়িক বিভিন্ন সমস্যা, আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যুতে সচেতনতামূলক বক্তব্য রাখেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ ফারুক হোসেন, সহকারী পুলিশ কমিশনার (কাউ‌নিয়া থানা) ‌মোঃ স‌রওয়ার হো‌সেন, অফিসার ইনচার্জ কাউ‌নিয়া থানা মোঃ আসাদুজ্জামান, কাউনিয়া থানা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক ও বরিশাল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো: মাহবুবুর রহমান মধু মিয়া, চরবাড়ীয়া ইউ‌নিয়ন কমিউনিটি পুলিশিং এর সভাপ‌তি, কমিউনিটি পুলিশিং এর সদস্যবৃন্দ ও বিভিন্ন সেবা প্রত্যাশীরা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD