মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরের কাউখালী সদর ইউনিয়ন ছাত্রলীগের দপ্তর সম্পাদক বায়জিদ হোসেন রাব্বি গাঁজাসহ গ্রেফতার। গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানার এসআই আব্দুর রব এর নেতৃত্বে উপজেলার আসপদ্দি থেকে গাঁজাসহ বায়জিদ হোসেন রাব্বিকে (১৯) গ্রেফতার করেন।
জানা যায়, কাউখালী উপজেলার বাশুরী গ্রামের মোঃ সিদ্দিক খানের ছেলে বায়জিদ হোসেন রাব্বি দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত এবং মাদকসেবী। কাউখালী থানার ওসি মোঃ নজরুল ইসলাম বলেন, বায়জিদ হোসেন রাব্বিকে সোমবার রাতে গাঁজাসহ গ্রেফতার করে পুলিশ।
এ ব্যাপারে কাউখালী থানায় তার বিরুদ্ধে একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে আসামীকে আদালতের মাধ্যমে পিরোজপুর জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, কাউখালী উপজেলা শাখার আওতাধীন ৩নং কাউখালী সদর ইউনিয়ন শাখা ছাত্রলীগের ১৫ সেপ্টেম্বর ২০২০ইং তারিখের পূর্ণাঙ্গ কমিটিতে বায়জিদ হোসেন রাব্বি দপ্তর সম্পাদক পদে রয়েছেন।
Leave a Reply