কলাপাড়ায় সেই ফেরির ট্রলার ডুবিতে নিহত-১ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কলাপাড়ায় সেই ফেরির ট্রলার ডুবিতে নিহত-১

কলাপাড়ায় সেই ফেরির ট্রলার ডুবিতে নিহত-১

voiceofbarishal.com




তানজিল জামান জয়,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।কলাপাড়ার পায়রা বন্দর সংলগ্ন টিয়াখালী নদীর চিংগড়িয়া মোহনায় সিমেন্টবাহী ফেরির ধাক্কায় সাত জেলে ও এক শিশু নিয়ে একটি মাছ ধরা ট্রলার ডুবে গেছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় এ ঘটনায় স্থানীয়রা ডুবে যাওয়া ট্রলার ও সাত জনকে উদ্ধার করলেও জেলে কাওসার মৃধা (৩৮) নিহত হয়েছে। দূর্ঘটনায় গুরুতর আহত জেলে মো. জাফর (৩৫) কে লালুয়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

নিহত কাওসারের বাড়ি কলাপাড়ার লালুয়া ইউনিয়নের গোলবুনিয়া গ্রামে। এ ঘটনায় পায়রা বন্দর সংলগ্ন কোষ্টগার্ড সদস্যরা ফেরিটি জব্দ ও ফেরির মাষ্টারসহ ৬ জনকে আটক করেছে কোষ্টগার্ড। আটককৃতরা হলেন ফেরির মাষ্টার মেহেদি হাসান, দেলোয়ার হোসেন, আঃ সালাম, সাইদুল হক, হাবিবুর রহমান ও মো. ফারুক। তাদের কলাপাড়া থানায় সোপর্দ করা হয়েছে।

ডুবে যাওয়া ট্রলারের মাঝি মো. শিপন জানান, তারা সাত জেলে ও এক শিশু নদীতে জাল ফেলে তীরে ফেরার পথে কলাপাড়া থেকে পায়রা তাপবিদ্যুত কেন্দ্রগামী সিমেন্টবাহী ফেরি জয় ইন্টারন্যাশনাল তাদের ট্রলারের উপর উঠিয়ে দেয়।

এতে স্থানীয়দের সহায়তায় ও সাঁতরে ট্রলারে থাকা জেলে খলিল চৌকিদার, এরফান, খালেক হাওলাদার, জাফর তালুকদার, নাসির বিশ্বাস, মিরাজ খান ও শিশু ফারজানাকে স্থানীয়রা উদ্ধার করে। কিন্তু নিখোঁজ থাকে কাওসার। ঘটনার প্রায় পাঁচঘন্টা পর শেষ বিকালে নিখোঁজ কাওসার মৃধার মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, ট্রলার ডুবিতে নিখ্োঁজ জেলের মৃতদেহ বিকালে উদ্ধার করা হয়েছে। ফেরিটি কব্দ করা হয়েছে এবং ফেরির ছয়জনকে আটক করে কোষ্টগার্ড পুলিশের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় মামলা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD