সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
কলাপাড়া (কুয়াকাটা) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় নীলগঞ্জ ইউনিয়নের নবীপুর গ্রামে যৌতুকের কারণে গৃহবধূ খাদিজা আক্তার রুনু কে হত্যার অভিযোগ উঠেছে। যৌতুকের জন্য মারধর করলে গৃহবধূর কান ও মুখ থেকে রক্ত পড়ে অজ্ঞান হলে কলাপাড়া হাসপাতালে ও পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মঙ্গলবার মধ্য রাতে তার মৃত্য হয়
মৃত্যুর পর ওই রাতে গৃহবধূ খাদিজা আক্তার রুনু লাশ নবীপুর গ্রামে স্বামী রাকিবুল ব্যাপারী বাড়িতে নিয়ে আসলে বুধবার সকালে মেয়ের পরিবার কলাপাড়ায় থানায় অভিযোগ দিলে কলাপাড়া থানার অফিসার ইনচার্জ মো.মনিরুল ইসলাম ও ওসি তদন্ত মোঃ আলী আহম্মেদ ঘটনা স্থলে গিয়ে লাশ ময়না তদন্তের জন্য মর্গে পেরণ করে। এ ঘটনায় স্বামী রাকিবুল ব্যাপারী পলাতক রয়েছে।
Leave a Reply