কলাপাড়ায় ম্যাজিস্ট্রেট কোর্ট ক্যাম্পাসের গাছ কাটার অভিযোগ Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:০১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কলাপাড়ায় ম্যাজিস্ট্রেট কোর্ট ক্যাম্পাসের গাছ কাটার অভিযোগ

কলাপাড়ায় ম্যাজিস্ট্রেট কোর্ট ক্যাম্পাসের গাছ কাটার অভিযোগ




কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি ।। কলাপাড়ায় পুরনো জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট ও সহকারী জজ আদালত ক্যাম্পাস এলাকায় সড়ক ও পুকুর পাড়ের গাছ কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। ভূমি অফিস কলাপাড়া সদর এলাকার ভূমি সহকারী কর্মকর্তা (তহশীলদার) আব্দুল জব্বারের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে। অভিযোগের প্রেক্ষিতে গাছ কাটার সময় কলাপাড়া থানা পুলিশ শ্রমিক মো. রাজা মল্লিক ও মো. আনোয়ার হোসেনকে শুক্রবার সন্ধ্যায় গ্রেফতার করেছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। স্থানীয়রা জানান, সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল জব্বার তিন দিন ধরে কোর্ট বিল্ডিং ক্যাম্পাস এলাকার অন্তত চারটি গাছ কেটে ফেলেন। কোন ধরনের নিয়ম-কানুন উপেক্ষা করেই তিনি এ গাছগুলো কাটেন।

এমনকি গাছ কেটে নেয়ার পরে গোড়া উপড়ে ফেলছিলেন। এসময় গ্রেফতার করা হয় দুই শ্রমিককে। অভিযুক্ত আব্দুল জব্বার জানান, ভূমি অফিসের কয়েকটি পুকুরের মাছ রক্ষার জন্য (ঝাউ দেয়ার জন্য) কিছু গাছের ডালপালা কেটেছেন। সবশেষ একটি মরা গাছের গোড়া উপড়ে ফেলার জন্য লেবার দিয়ে কাজ করাচ্ছিলেন। কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, বনবিভাগ গাছ কাটার অভিযোগ দেয়ায় দুই জনকে গ্রেফতার করেছেন। উপজেলা নির্বাহী অফিসার মো. মুনিবুর রহমান জানান, কেউ কোন অপরাধ করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD