কলাপাড়ায় মূল্য তালিকা না টাঙানোর দায়ে চার ব্যবসায়ীকে জরিমানা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কলাপাড়ায় মূল্য তালিকা না টাঙানোর দায়ে চার ব্যবসায়ীকে জরিমানা

কলাপাড়ায় মূল্য তালিকা না টাঙানোর দায়ে চার ব্যবসায়ীকে জরিমানা




কলাপাড়া প্রতিনিধি॥ পটুয়াখালীর কলাপাড়ায় মূল্য তালিকা না টাঙানোর দায়ে চার ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমাবার দুপুরে পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব দোকানীকে ১৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জগৎবন্ধু মন্ডল।

জানা যায়, মূল্য তালিকা না টাঙানোর দায়ে পৌর শহরের মুদী-মনোহরী ব্যবসায়ী মিলনকে ২ হাজার টাকা, মুদী-মনোহরী ব্যবসায়ী শেখর মিত্রকে ২ হাজার টাকা ও ফল ব্যবসায়ী সবুজকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আন্ধারমানিক নদীতে নোঙ্গর করা একটি জাহাজ থেকে বালু খালাসের দায়ে জাহাজের চুকানী (মাঝি) শাহিন মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় সেনা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিল।

কলাপাড়া সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জগৎবন্ধু মন্ডল জানান, মূল্য তালিকা না টানানো এবং শতাধিক শ্রমিককে একত্রিত করে জাহাজের মাল আনলোড করার দায়ে চার জনকে পনের হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD