কলাপাড়ায় মাসিক বিদ্যুৎ বিল পরিশোধের শেষ তারিখের তিন দিন আগে দেয়া হয় বিদ্যুৎ বিল, বিপাকে ২৫ হাজার গ্রাহক Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কলাপাড়ায় মাসিক বিদ্যুৎ বিল পরিশোধের শেষ তারিখের তিন দিন আগে দেয়া হয় বিদ্যুৎ বিল, বিপাকে ২৫ হাজার গ্রাহক

কলাপাড়ায় মাসিক বিদ্যুৎ বিল পরিশোধের শেষ তারিখের তিন দিন আগে দেয়া হয় বিদ্যুৎ বিল, বিপাকে ২৫ হাজার গ্রাহক




তানজিল জামান জয়,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।  বিদ্যুৎ বিলটি পরিশোধের শেষ তারিখ দেয়া রয়েছে ১১ সেপ্টেম্বর। অথচ গ্রাহক হাতে পেল রবিবার, ৮ সেপ্টেম্বর দুপুরে। বিলটি প্রস্তুতের তারিখ ২৩ আগস্ট। কলাপাড়া উপজেলার সদর রোডের এক বাণিজ্যিক গ্রাহক এনিয়ে প্রশ্ন তুললেন, তিনি বললেন অন্তত ১০ দিন আগে বিল হাতে না পৌছলে টাকা সংগ্রহ করে কীভাবে পরিশোধ করবেন। অসংখ্য গ্রাহকের অভিযোগের ধরন একই। আগস্ট মাসের বিলটি এভাবে পরিশোধের শেষ তারিখের তিন দিন আগে গ্রাহকের হাতে পৌছানো হচ্ছে। অন্তত ২৫ হাজার বিদ্যুত গ্রাহক এমন হয়রাণির কবলে পড়েছেন।

কলাপাড়া বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি দিদার উদ্দিন আহম্মেদ মাসুম জানান, বিষয়টি খামখেয়ালির পর্যায়ে পৌছেছে। এর প্রতিবাদ করতে হবে। কলাপাড়া পল্লী বিদ্যুত সিমিতির বিলিং সেক্টরের এমন দৌরাত্ম বন্ধের দাবি গ্রাহকদের। পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম প্রকৌশলী শহিদুল ইসলাম জানান, বিষয়টি তিনি গুরুত্বের সঙ্গে দেখবেন। সমস্যার সমাধান করবেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD