কলাপাড়ায় ফের নারী ইউপি সদস্য উপর চেয়ারম্যানের হামলার অভিযোগ Latest Update News of Bangladesh

বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কলাপাড়ায় ফের নারী ইউপি সদস্য উপর চেয়ারম্যানের হামলার অভিযোগ

কলাপাড়ায় ফের নারী ইউপি সদস্য উপর চেয়ারম্যানের হামলার অভিযোগ




তানজিল জামান জয়,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।  কলাপাড়ার ডালবুগঞ্জ ইউনিয়নের ৪,৫,৬ নং ওর্য়াডের সংরক্ষিত মেম্বর মোসা: শাহানারা বেগম শানুকে ইউপি কার্যালয়ে ঈদের ভিজিএফ চাল বিতরনে খবর পেয়ে গেলে চেয়ারম্যান আবদুস সালাম শিকদার ও তার লোকজন তাকে লাঞ্চিত করে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে মোসা: শাহানারা বেগম শানু উল্লেখ করেছন, গত ২১ মার্চ ডারবুগঞ্জ ইউপি কার্যালয়ের সামনে পাকা রাস্তার উপর এবং ৪ এপ্রিল কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ডালবুগঞ্জ ইউপি চেয়ারম্যান আবদুল সালাম শিকদার হত্যার উদ্দেশ্যে শ্লীনতাহানিসহ মান সর্ম্মাান নষ্ট করার কথাবার্তা বলায় আমি বাদি হয়ে উপজেলা বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রৈট আদালতে সি, আর ১৯৯/২০১৯ নং মামলা দায়ের করিলে পরবর্তীতে চেয়ারম্যান নিজে এবং তার দলীয় সন্ত্রাসী বাহিনী দ্বারা আমার ও আমার পরিবার বর্গের বিরুদ্ধে ৪/৫টি মিথ্যা মামলা দায়েে করেন।

উক্ত মামলায় আমিসহ পরিবারের অন্যরা বিজ্ঞ আদালত হইতে জামিনে মুক্ত আছি। সোমবার (০৩.০৬.১৯) সকাল সাড়ে ১০টায় সরকারের ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরনের খবর পাইয়া ইউপি কার্যালয়ে উপস্থিত হইলে ইউপি চেয়ারম্যান আবদুল সালাম শিকদার, মো: আলাউদ্দিন হাওলাদার, আ: ছল্টার হাওলাদার, মো: হারুন শিকদার, মো: লিমন হাওলাদার, মো: মামুন খলিফা, সাইফুল ইসলামসহ ৫/৭ জন আমাকে দেখিয়া ক্ষিপ্ত হয়।

এরপর চেয়ারম্যান আমাকে গলা চাপিয়া ধরিয়া শ্বারুদ্ধ করিয়া মাটিতে ফেলিয়া দেয়। তখন অন্যরা আমার পড়নের কাপড়-চোপড় ও চুলের মুঠি আমার মানসম্মানের হানি ঘটায়। এব্যাপাওে ডালবুগঞ্জ ইউপি চেয়ারম্যান আবদুল সালাম শিকদারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষটি সম্পূর্ন মিথ্যা। ওই সময় ইউনিয়ন পরিষদে প্রায় দুই হাজার মানুষ ছিল এর মধ্যে আমি তাকে কেন মারতে যাব।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD