কলাপাড়ায় নদীর পানি বেড়ে প্লাবিত ১২টি ইউনিয়ন, কুয়াকাটা বাঁধে ভাঙ্গন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কলাপাড়ায় নদীর পানি বেড়ে প্লাবিত ১২টি ইউনিয়ন, কুয়াকাটা বাঁধে ভাঙ্গন

কলাপাড়ায় নদীর পানি বেড়ে প্লাবিত ১২টি ইউনিয়ন, কুয়াকাটা বাঁধে ভাঙ্গন

কলাপাড়ায় নদীর পানি বেড়ে প্লাবিত ১২টি ইউনিয়ন, কুয়াকাটা বাঁধে ভাঙ্গন




তানজিল জামান জয়, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি॥  ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব কেটে গেলে বৃহস্পতিবার সকালের জোয়ারে কলাপাড়া উপজেলার ১২টি ইউনিয়নের নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। এ কারনে প্লাবিত হয়েছে প্রায় পাঁচ শতাধিক বসত ঘর।

 

কলাপাড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এম এইচ সালেহী বলেন, আজ সকালেও কলাপাড়ার আন্ধারমানিক, টিয়াখালী, খাপড়াভাঙ্গা ও রাবনাবাদ নদীর পানি বিপদসীমার ৩৭ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে। এ কারনে দেবপুর, চাড়িপাড়া ভাঙ্গা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি তিন থেকে পাঁচ ফুট উচ্চতায় প্রবাহিত হচ্ছে।

 

এই কর্মকর্তার হিসাব অনুযায়ী ইয়াসের তান্ডবে প্রায় এক কিলোমিটার বাঁধ ভেঙ্গে গেছে। এছাড়া খাপড়াভাঙ্গা নদীর জলোচ্ছাসে মৎস্যবন্দর আলীপুর, মহিপুরের শতাধিক মৎস্য আড়তসহ সরকারি বিভিন্ন অফিস জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে।
রাবনাবাদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় লালুয়া ও চম্পাপুরের অন্তত পাঁচ হাজার মানুষ উঁচু বাঁধ ও আশ্রয় কেন্দ্র আশ্রয় নিয়েছে। এই মানুষগুলো গতকাল রাতের জোয়ারেও প্লাবিত হয়।

 

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক বলেন,ইয়াসের ঝড়ো বাতাস ও জলোচ্ছাসে কলাপাড়ায় ৭৩টি গ্রামের ১৪ হাজার ৭১০ পরিবার ক্ষতিগ্রস্থ্য হয়েছে। ভেসে গেছে ৪২৭টি মাছের ঘের এবং এক হাজার ৯২০টি পুকুরের মাছ। এতে ক্ষতি হয়েছে প্রায় তিন কোটি তিন লাখ টাকা।

 

এদিকে বৃহস্পতিবার সকালের জোয়ারে কুয়াকাটা সৈকতের ব্লক পয়েন্টেরর নিচ খেকে থেকে প্রায় পাঁচ ফুট মূল বাঁধের রিভার সাইড ভেঙ্গে গেছে। সাগরের ঢেউয়ের জোয়ারের তান্ডবে সরে গেছে সৈকত রক্ষার কয়েকটি ব্লক। প্রচন্ড ঢেউয়ের তোড়ে সৈকতের প্রায় দেড় ফুট বালুক্ষয় হওয়ায় লেম্বুর বন, গঙ্গামতি ও কুয়াকাটা ইকোপার্ক ক্ষতিগ্রস্থ্য হয়েছে। উপড়ে পড়েছে গাছ। এছাড়া সৈকতে গড়ে ওঠা ঝিনুক,শুটকি ও ফ্রাই মার্কেটটি আজকের জোয়ারেও ক্ষতিগ্রস্থ্য হয়েছে বলে ব্যবসায়ীরা জানান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD