কলাপাড়ায় ছেলে ধরা আতঙ্ক Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কলাপাড়ায় ছেলে ধরা আতঙ্ক

কলাপাড়ায় ছেলে ধরা আতঙ্ক




তানজিল জামান জয়,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি  ।। পায়রা তাপ বিদ্যুত কেন্দ্র এলাকায় ছেলে ধরা আতঙ্কে পঞ্চম শ্রেণির দুই শিক্ষার্থী স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় অচেতন হয়ে পড়লে কলাপাড়া হাসপাতালে এনে চিকিৎসা দেয়া হয়েছে। সোমবার দুপুরের এ ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এরা হচ্ছে চরনিশানবাড়িয়া গ্রামের চরনিশানবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী হুমায়রা (১১) ও বৈশাখী (১১)। বর্তমানে দু’জনেই সুস্থ রয়েছে। হুমায়রার মা সেলিনা বেগম মেয়ের উদ্ধৃতি দিয়ে জানান, ধানখালী ইউনিয়নের মধুপাড়া প্রাইমারি স্কুল কেন্দ্রে পঞ্চমের মডেল পরীক্ষা শেষে উল্লেখিত দুই ছাত্রী নিজের স্কুল চরনিশানবাড়িয়া যাচ্ছিল। পথিমধ্যে মোটরসাইকেলে যাওয়া দুই অপরিচিত ব্যক্তি ঘাসের সঙ্গে কিছু মিশিয়ে হুমায়রা ও বৈশাখীর শরীরের স্প্র্রে করে।

এতে সঙ্গে সঙ্গে ওরা দু’জন বমি করতে করতে রাস্তায় অচেতন হয়ে পড়ে। পেছনে আসা অপর ছাত্র-ছাত্রীরা স্কুলের শিক্ষকদের দৌড়ে গিয়ে ঘটনা বলে। প্রধান শিক্ষক শাহাবুদ্দিন মিয়া এদের নিয়ে বটতলার চিকিৎসক রফিককে দেখান।

সেখান থেকে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসেন। উপজেলা স্বাস্থ্য প্রশাসক চিন্ময় হাওলাদার জানান, ওরা কিছু একটা স্প্রে করার কথা বলেছে। তবে প্রচন্ড ভয় পেয়েছে। আর কিছু না। প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়েছে। এখন দু’জনেই সম্পুর্ণ সুস্থ রয়েছে। এদিকে এ ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD