’’কলাপাড়ায় ছাত্রলীগ নেতা রাকিবুল হত্যা নিয়ে ধু¤্রজাল” Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




’’কলাপাড়ায় ছাত্রলীগ নেতা রাকিবুল হত্যা নিয়ে ধু¤্রজাল”

’’কলাপাড়ায় ছাত্রলীগ নেতা রাকিবুল হত্যা নিয়ে ধু¤্রজাল”

’’কলাপাড়ায় ছাত্রলীগ নেতা রাকিবুল হত্যা নিয়ে ধু¤্রজাল”




তানজিল জামান জয়, কলাপাড়া প্রতিনিধি॥ পটুয়াখালীর কলাপাড়ায় ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম (২২) কে কুপিয়ে হাতের কব্জি কর্তন করে হত্যা ঘটনার মামলা নিয়ে জামায়াত-বিএনপি’র এজেন্ডা বাস্তবায়নের মিশন নিয়ে নেমেছে একটি চক্র। সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন উপজেলা যুবলীগ, ছাত্রলীগ। আজ রবিবার বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে এমন অভিযোগ করেন বক্তারা।

 

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে উপজেলা যুবলীগ সহসম্পাদক মো. রাকিবুল ইসলাম রকি বলেন, ’মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক রাকিবুল ইসলামকে গত ২৮ জুলাই রাতে কলাপাড়ার তেগাছিয়া বাজার সংলগ্ন আজিমুদ্দিন স্লুইস এলাকায় ফেলে নৃশংশভাবে কুপিয়ে জখম করার পর তার ডান হাতের কব্জি কেটে ফেলে সন্ত্রাসীরা। এরপর ১০ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গত ৭ আগষ্ট ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রাকিবুল। আহত রাকিবুল ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় জানিয়েছেন কারা তার ওপর সশস্ত্র হামলা চালিয়েছে। এরআগে সন্ত্রাসী হামলার পর গত ২৯ জুলাই কলাপাড়ায় থানায় রাকিবুলের মা রাহিমা বেগম বাদী হয়ে যে ১৭ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন।

 

রাকিবুল হত্যার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর বিচারের দাবিতে ছাত্রলীগ ও যুবলীগ মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। এখন তাদেরই মামলার আসামী করা হচ্ছে উদ্দেশ্য মুলক ভাবে। তারই ধারাবাহিকতা নিহত রাকিবুলের বাবা মো. নাসির উদ্দিন মাতুব্বর একটি স্বার্থেন্বেষী মহলের প্রভাবে প্রভাবিত হয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিক তালুকদার, সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান হিরন, উপজেলা ছাত্রলীগ নেতা মিজানুর রহমান মুছা, উপজেলা যুবলীগ সহ সম্পাদক মো. রাকিবুল ইসলাম রকি এবং যুবলীগ কর্মী সাগরসহ দলের একাধিক নিরীহ নেতা-কর্মীদের আসামী করে আদালতে একটি মামলা দায়ের করেন।’

 

যৌথ এ সাংবাদিক সম্মেলনে প্রতিনিধিত্ব করেন মোজাহার উদ্দিন বিশ্বাস কলে ছাত্র লীগের সভাপতি আসাদুজ্জামান হিরন, উপজেলা ছাত্রলীগ নেতা মিজানুর রহমান মুছা। তাদের লিখিত বক্তব্যে তারা উল্লেখ করেন, ’গত ২৭ আগস্ট মো. নাসির মাতুব্বর কলাপাড়া প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে অসত্য তথ্য উপস্থান করেন। এতে উপজেলা যুবলীগ ও ছাত্রলীগসহ দলের নেতা-কর্মীদের জড়িয়ে উদ্দেশ্য প্রনোদিত হয়ে বক্তব্য দিয়েছেন, আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’

 

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, সহ-সভাপতি অ্যাডভোকেট মজিবুর রহমান চুন্নু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইদুর রহমান সাইদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইয়ামিন আহম্মেদ, মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ’র সাবেক ভিপি মো. জিয়াউর রহমান, যুবলীগ নেতা শাহরিয়ার সবুজ প্রমূখ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD