কলাপাড়ায় ছাঁদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কলাপাড়ায় ছাঁদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

কলাপাড়ায় ছাঁদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

কলাপাড়ায় ছাঁদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু




তানজিল জামান জয়, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি॥ কলাপাড়ায় পায়রা বন্ধরের নির্মাণাধীন ধুলাসার ইউনিয়নের ৯-১০ নম্বর আবাসনের একতলা ভবনের ছাঁদ থেকে পড়ে শ্রমিক মোতালেব সরদার (৬৪) নিহত হয়েছেন।

 

আজ শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে এ দূর্ঘটনা ঘটে।পায়রা বন্ধরে অধিগ্রহনে ক্ষতিগ্রস্তদের গৃহপুনর্বাসনের জন্য বাবলাতলা গ্রামে আবাসনটির নির্মান কাজ চলছিল। বহু শ্রমিকের সাথে নিহত শ্রমিক মোতালেব সরদার ছাদে রড বাধার কাজ করছিলেন ।

 

অসাবধানতায় পা পিছলে তিনি নিচে সিমেন্টের ওপর পড়ে যান বলে সহকর্মীরা জানান। দ্রুত তাকে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জে এইচ লেলিন মৃত ঘোষনা করেন। নিহতের বাড়ি বরগুনা জেলার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের দক্ষিন তক্তাবুনিয়া গ্রামে।তার পিতার নাম আকুব আলী সরদার। মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান,খবর পেয়েই তিনি ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD