কলাপাড়ায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেস্টা, শিক্ষক গ্রেফতার Latest Update News of Bangladesh

বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কলাপাড়ায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেস্টা, শিক্ষক গ্রেফতার

কলাপাড়ায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেস্টা, শিক্ষক গ্রেফতার

কলাপাড়ায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেস্টা, শিক্ষক গ্রেফতার




তানজিল জামান জয়,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি॥ পটুয়াখালীর কলাপাড়ায় চতুর্থ শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলায় এক স্কুল শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে কলাপাড়ার মধুপাড়া গ্রাম থেকে শিক্ষক মোতাহার হোসেন তালুকদারকে গ্রেফতারের পর শনিবার তাকে আদালতে প্রেরন করা হয়েছে।

 

কলাপাড়া থানার ভারপ্রপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, গত ১ মার্চ দুপুরে ধানখালী ইউনিয়নের মধুপাড়া গ্রামের ধলাই বাজারের আলম মোল্লার মুদি দোকানের মধ্যে আটকে ওই কিশোরীকে ধর্ষণ চেস্টা চালায় মোতাহার তালুকদার। গ্রেফতার হওয়া শিক্ষক মোতাহার হোসেন তালুকদার উত্তর লালুয়া ইউসি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

 

কিশোরীর মা মামলায় উল্লেখ করেছেন, ঘটনার দিন ওই কিশোরীকে ঘরে রেখে বড় মেয়েকে নিয়ে সে পাশের বাড়িতে যায় ধর্মীয় তালিম জলশায়। এ সুযোগে প্রলোভন দেখিয়ে ছোট মেয়েকে বাজারে নিয়ে দোকানের মধ্যে আটকে ধর্ষণের চেস্টা করে মোতাহার তালুকদার। এসময় সে কান্নাকাটি করলে তাকে ছেড়ে দেয়। কিশোরী বাসায় এসে কান্নাকাটি করলে বিষয়টি জানাজানি হয়। পড়ে স্থানীয় একটি চক্র ঘটনাটি ধামাচাপা দেয়ার চেস্টা করে।

 

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও জানান, তারা খবর পেয়ে শুক্রবার কিশোরীকে উদ্ধার করেন এবং রাতে মোতাহারকে গ্রেফতার করেন। রাতেই এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মোতাহার হোসেন তালুকদারকে প্রধান আসামী করে কিশোরীর মা মামলা দায়ের করেন। শনিবার সকালে কিশোরীর ডাক্তারী পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং মোতাহারকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD