কলাপাড়ায় গাঁজা সেবনে বাঁধা দেয়ায় প্রতিবন্ধীর উপর হামলা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কলাপাড়ায় গাঁজা সেবনে বাঁধা দেয়ায় প্রতিবন্ধীর উপর হামলা

কলাপাড়ায় গাঁজা সেবনে বাঁধা দেয়ায় প্রতিবন্ধীর উপর হামলা




তানজিল জামান জয়,কলাপাড়া(পটুয়াখালী )প্রতিনিধি ।। পটুয়াখালীর কলাপাড়ায় গাঁজা সেবনে বাঁধা দেয়ায় মুক্তিযোদ্ধার প্রতিবন্ধী সন্তান মহিউদ্দিন (৩৩)কে হামলা চালিয়ে গুরুতর জখম করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার ডাবলুগঞ্জ ইউনিয়নের ফুলবুনিয়া লঞ্চঘাটে এ হামলা ঘটনাটি ঘটেছে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মহিউদ্দিনকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে।

আহত ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার বেলা সাড়ে বারোটার দিকে ফুলবুনিয়া লঞ্চঘাটে গাঁজা সেবন করছিল একই এলাকার হাসান হাওলাদার। রমজানের দিনে গাঁজা সেবনে বাধা দিলে এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতন্ডা হয়। এ ঘটনার রেশ ধরে বেলা দুইটায় চায়ের দোকানের সামনে বসে থাকা মহিউদ্দিনের উপড় ধারালো চাপাটি দিয়ে হামলা চালায় হাসান। এতে মহিউদ্দিনের ডান হাত ও বাম হাত গুরুতর জখম হয়।

কলাপাড়া হাসপাতালের চিকিৎসক ডা. সংকর কুমার পাল জানান, মহিউদ্দিনের ডান পঙ্গু হাতে পাচটি সেলাই লেগেছে। তার ডান হাতেও জখম হয়েছে।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কলাপাড়া উপজেলা শাখার সাধারন সম্পাদক নাসির উদ্দিন, ইউপি সদস্য সাহাবউদ্দিন।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD