কলাপাড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসককে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কলাপাড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসককে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড

কলাপাড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসককে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড




তানজিল জামান জয়,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি ॥  পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা: মো: আশরাফুল ইসলাম কে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে আদেশের বিষয়টি পটুয়াখালী সিভিল সার্জনকে অবগত করার জন্য বলা হয়েছে। বুধবার বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট এ্এইচ এম ইমরানুর রহমানের আদালত এ আদেশ প্রদান করেন।

আদালত সূত্রে জানা যায়, ফৌজদারী অপরাধের (জি.আর.-৫২৫/১৮) একটি মামলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা: আশরাফুল ইসলাম একই জখমীর দুই ধরনের সনদ বিজ্ঞ আদালতে সরবরাহ করেন। বিষয়টি আসামী পক্ষের নিযুক্তীয় বিজ্ঞ কৌশুলী আদালতের নজরে আনায় বিজ্ঞ আদালত গত ৫এপ্রিল ডা: আশরাফুল ইসলামকে স্ব-শরীরে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেন।

কিন্তু ধার্য ওই তারিখে আদালতে তিনি উপস্থিত না হওয়ায় আদালত ১২ জুন পরবর্তী তারিখ ধার্য করেন। এরপরও তিনি আদালতে না এসে আদালতের আদেশ অমান্য করায় বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে তাকে ৭ দিনের বিনাশ্রম করাদন্ড কেন দেয়া হবেনা সে মর্মে স্ব-শরীরে আদালতে হাজির হয়ে কারন দর্শানোর নির্দেশ প্রদান করেন।

আসামী পক্ষের নিযুক্তীয় বিজ্ঞ কৌশুলী নাথুরাম ভৌমিকের জুনিয়র অ্যাডভোকেট নাসির উদ্দীন সোহাগ বিজ্ঞ আদালতের এ আদেশের সত্যতা স্বীকার করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD