কলাপাড়ার হাজী আবদুস সোবহান শিকদার মডেল মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১১:২১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কলাপাড়ার হাজী আবদুস সোবহান শিকদার মডেল মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

কলাপাড়ার হাজী আবদুস সোবহান শিকদার মডেল মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা




কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।।  পটুয়াখালীর কলাপাড়ার পৌর শহরে কেন্দ্রে অবস্থিত হাজী আবদুস সোবহান শিকদার মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ২০২০ সনের এসএসসি পরীক্ষায় অংশগ্রহনকারী শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মিজানুর রহমান শিকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোজাহারউদ্দিন বিশ্বাস অনার্স কলেজ এর সাবেক অধ্যক্ষ ও বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মো. দেলওয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্টাতা মো. মোজাফ্ফর হোসেন পান্নু শিকদার , পৌরসভার মহিলা কাউন্সিলর উম্মে তামিমা বিথী। আরো উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মো. সোলায়মান বিশ্বাস মো.আবুল কালাম ,বিদ্যালয়ের সকল শিক্ষক ও অধ্যয়নরত সকল ছাত্র- ছাত্রী বৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে মানপত্র উপস্থাপন করেন বিদ্যালয়ের দশম শ্রেনির শিক্ষার্থী মোসা. তানজিলা। শুভেচ্ছা বক্তব্য রাখেন এসএসসি পরীক্ষার্থী মো.ফেরদাউস রহমান, রাহিমা আক্তার ৭ম শ্রেণির শিক্ষার্থী মার্জিয়া আক্তার, খুকুমনি প্রমুখ।

অনুষ্ঠানে ছাত্র ছাত্রীদের মধ্যে গজল, নাছ ,গান ,কেীতুক , নৃত্য , কবিতা আবৃতিও সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়। অনুষ্ঠান শেষে অতিথিরা বিদ্যালয়ে পড়ালেখাসহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পরে এক মিলাদ ও দোয়া অনুষ্টিত হয়। সকলকে দুপুরে খাবার বিতরনের মাধ্যমে অনুষ্টান সমাপ্ত করা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD