কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যানের গাড়ীর ড্রাইভার বলে কথা Latest Update News of Bangladesh

সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যানের গাড়ীর ড্রাইভার বলে কথা

কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যানের গাড়ীর ড্রাইভার বলে কথা




কলাপাড়া প্রতিনিধি ॥
জোর যার মুল্লুক তার …..প্রবাদ বাক্যেও বাস্তবতা বিরাজমান এখন কলাপাড়া পৌর শহরে । পটুয়াখালীর কলাপাড়ায় রাস্তার উপরে টিনের বেড়া দিয়ে লোকজনদের চলাচল বন্ধ করে দিয়েছে উপজেলা পরিষদের গাড়ীর ড্রাইভার মো.আবুল কালাম। এ ঘটনাটি ঘটেছে পৌর শহরের নাচনাপাড়া ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায়। রাস্তাটি আটকে দেওয়ার ফলে দু’টি পরিবারের লোকজনের চলাচল এখন প্রায় বন্ধ হয়ে গেছে বলে এমন অভিযোগ রয়েছে। স্থানীয় বাসিন্ধা মাহবুব মৃধা এ বিষয়ে কলাপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগকারী মাহবুব মৃধা জানান, তার বাসা ও আবুল কালামের বাসা পাশাপশি। তার চাচা হজ্বে যাওয়ার সুযোগে রাস্তাটি টিনের বেড়া দিয়ে আটকে দেয়।

এর ফলে তারা বাড়ী থেকে বেড় হতে পারছেনা। এক পর্যায় ঝড়গার সৃষ্টি হয়। তবে কোন উপায় না পেয়ে কলাপাড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছে। আবুল কালাম উপজেলা পরিষদের চেয়ারম্যানের গাড়ীর ড্রাইভার বলে তিনি জানিয়েছেন। মো.আবুল কালাম জানান, বিষয়টি সম্পূর্ন মিথ্যা। উল্টো তারাই জায়গা আটকে রেখে লোকজনদের চলাচালে জন্য বাধার সৃষ্টি করেছে। এ বিষয়ে পৌরসভা ও থানায় আগেই অভিযোগ দিয়েছি। কলাপাড়া থানার ওসি (তদন্ত) আলী আহম্মেদ জানান, উভয় পক্ষের অভিযোগ আছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD