করোনায় মারা গেলেন বানারীপাড়ার সাবেক প্রধান শিক্ষক ইউসুফ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




করোনায় মারা গেলেন বানারীপাড়ার সাবেক প্রধান শিক্ষক ইউসুফ

করোনায় মারা গেলেন বানারীপাড়ার সাবেক প্রধান শিক্ষক ইউসুফ

করোনায় মারা গেলেন বানারীপাড়ার সাবেক প্রধান শিক্ষক ইউসুফ




বানারীপাড়া প্রতিনিধি॥ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বরিশালের বানারীপাড়ায় জাতীয় শ্রেষ্ঠ পুরস্কারপ্রাপ্ত বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ইউসুফ বালী (৬৮) মারা গেছেন। মঙ্গলবার (৩০ মার্চ) সকাল সোয়া ৬টায় ঢাকায় সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

 

জানা গেছে, সম্প্রতি সস্ত্রীক তিনি ঢাকায় বড় মেয়ের বাসায় বেড়াতে যান। সেখানে বসে জ্বরে আক্রান্ত হওয়ার পরে তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হলে সোমবার পরীক্ষায় তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। সেখানে মঙ্গলবার সকাল সোয়া ৬টায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

 

মঙ্গলবার বাদ এশা উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের আউয়ার গ্রামে স্বাস্থ্যবিধি মেনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। দাফনের সময় সেখানে উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা জানান, সুর্যাস্তের পরে গার্ড অব অনার দেওয়ার নিয়ম না থাকায় তাকে জাতীয় পতাকা ও ফুল দিয়ে অন্তিম শ্রদ্ধা জানানো হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD